ডেইলি স্টারের সামনে কর্মসূচি, বিপুল পুলিশ মোতায়েন
ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এসময় পত্রিকাটি ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে বলে বিক্ষোভকারীরা অভিযোগ করে।
গতকাল জুমুয়াবার (২২ নভেম্বর) রাজধানীর কাওরান বাজারে জুমার নামাজের সময় থেকে এই কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দাবি- ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেছে।
প্রতিবাদে অংশগ্রহণকারীদের দাবি- ডেইলি স্টার ও প্রথম আলো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের ‘সন্ত্রাসবাদী’ বানানোর কারিগর হিসেবে কাজ করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।