ডিম-আলু-পেঁয়াজের দাম নির্ধারণের উদ্যোগ পুরোপুরি ব্যর্থ
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
এই পরিস্থিতির ভুক্তভোগী হচ্ছেন সীমিত আয়ের মানুষ, যারা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে তাল মেলাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন।
প্রায় এক মাস আগে পেঁয়াজ ও আলুর দাম নির্ধারণ করে দিলেও একদিনের জন্যেও তা কার্যকরে ব্যর্থ হয়েছে সরকার।
সরকারি সংস্থা সারা দেশে কাঁচাবাজারগুলোতে একাধিকবার অভিযান চালিয়েছে। তবে খুচরা ও পাইকারি দাম ১৪ সেপ্টেম্বর কৃষি মন্ত্রণালয় নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি ছিল।
এই পরিস্থিতির ভুক্তভোগী হচ্ছেন সীমিত আয়ের মানুষ, যারা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে তাল মেলাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন।
ভোক্তা অধিকার বিষয়ক আন্দোলনকারী ও অর্থনীতিবিদরা বলছেন, চাহিদা অনুযায়ী সরবরাহ বৃদ্ধি না করা পর্যন্ত দাম নির্ধারণ করলে তা কখনই কার্যকর হবে না।
খুচরা বিক্রেতারা বলছেন, পণ্য কিনতে ব্যয় বেশি হওয়ায় তারা সরকারনির্ধারিত মূল্যে তা বিক্রি করতে পারছেন না।
পাইকারি বিক্রেতাদের ভাষ্য, উৎপাদন খরচ না কমায় তারাও দাম কমাতে পারছেন না।
সরকার ফার্মের মুরগির প্রতি পিস ডিমের খুচরা দাম ১২ টাকা, দেশি পেঁয়াজের কেজি ৬৪-৬৫ টাকা ও আলুর কেজি ৩৫-৩৬ টাকা নির্ধারণ করেছে।
রাজধানীর কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা শেখ আব্দুর রশীদ বলেন, পাইকারি বাজারে দামের কোনো প্রতিফলন নেই। আমরা কেবল তখনই সরকারনির্ধারিত দাম মেনে চলতে পারব, যদি পাইকাররা তাদের জন্য নির্ধারণ করা দামে আমাদের কাছে পণ্য বিক্রি করতে পারে।
দেশি পেঁয়াজ ৯০ টাকা ও আলু ৪৫ টাকা কেজি দরে বিক্রি করছেন আব্দুর রশীদ।
'সরবরাহ না বাড়িয়ে দাম নির্ধারণ করলে বাজারে এর কোনো প্রতিফলন দেখা যাবে না', বলেন তিনি।
একই বাজারের ডিম ব্যবসায়ী শেখ রাসেল জানান, তিনি এক ডজন ডিম ১৬৫ টাকা বা ১৩ টাকা ৭৫ পয়সা দরে বিক্রি করছেন।
তিনি বলেন, আমদানির কারণে সরবরাহ বাড়ায় গত সপ্তাহে এক ডজন ডিম ১৪৪ টাকায় (পিসপ্রতি ১২ টাকা) বিক্রি করতে পেরেছিলাম। কিন্তুসরবরাহ ৩০ শতাংশ কমে গেছে এবং ডিমের দাম আবারও বেড়েছে।
চট্টগ্রামে ডিম বিক্রি হচ্ছে পিসপ্রতি ১৩ থেকে ১৪ টাকা এবং পেঁয়াজ ৭৫ টাকা ও আলু ৪৫ টাকা কেজি দরে।
ঢাকার মোহাম্মদপুরের একটি বাজারের ক্রেতা রিজওয়ান আহমেদ বলেন, 'গত আট থেকে নয় মাস ধরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমার উপার্জন বাড়েনি। কিন্তু সব খরচ প্রতিনিয়তই বাড়ছে।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)