ডিআইজির সঙ্গে সমন্বয়কদের এক পক্ষের দ্বন্দ্ব, নেপথ্যে কী
আত্মগোপনে থাকা ময়মনসিংহ সদর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত অনলাইনে ব্যঙ্গ করে লিখেন, আমাদের ময়মনসিংহের ডিআইজি সাহেবের সঙ্গে মেধাবীদের নতুন বছরের শুভেচ্ছা বিনিময়।
গত ২৮ ডিসেম্বর দুপুরের একটি ঘটনা ১ জানুয়ারি অনলাইনে আপলোড হওয়ার পরপরেই নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
এখন প্রশ্ন উঠেছে, কী কারণে, কেন হঠাৎ করে সমন্বয়কদের সঙ্গে রেঞ্জ ডিআইজির বাদানুবাদের ঘটনা ঘটল।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ২৭ ডিসেম্বর রাত ৮টার দিকে যৌথ বাহিনী নিজ বাসা থেকে লাইসেন্সকৃত শটগানসহ জাসদ নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও তার ভাতিজাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরপরই সমন্বয়ক পরিচয়ে একটি দল তাকে ছাড়াতে থানায় তদবির করতে আসে। আর অন্য সমন্বয়কেরা তাকে যেন কোনোভাবেই ছাড়া না হয়- সে বিষয়ে আমাদের জানান।
তিনি আরও বলেন, যারা মিন্টুকে ছাড়াতে এসেছিলেন তারাই ডিআইজি স্যারের কার্যালয়ে গিয়ে হট্টগোল করেছেন, বিষয়টি আমরা তদন্ত করছি। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. আশরাফুর রহমান বলেন, সমন্বয়ক পরিচয়ে আমার অফিসে আসা দলটি সাবেক কাউন্সিলর মিন্টুকে ছেড়ে দিতে তদবির করে, বিগত সময়ে নির্বাচনে অংশ নেওয়া কোনো কাউন্সিলরকে যেন গ্রেপ্তার না করা হয়, সে দাবিও তারা জানান। ছাত্ররা যে আচরণ করে আমার কার্যালয়ে এসেছে, তা অগ্রহণযোগ্য। এর আগেও সদর উপজেলাসহ বেশ কয়েকটি সরকারি অফিসে গিয়ে তারা এমনটি করেছে। তাদের উদ্দেশ্য অন্য কিছু। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।