ডায়ালাইসিসে ৩৪ রোগীকে রেখে বেরিয়ে যান নার্স-চিকিৎসকরা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) কিডনি রোগ বিভাগের ডায়ালাইসিস ইউনিটে ঢুকতেই হাতের ডানদিকে জানালায় থাকা এসির কম্প্রেসারে অগ্নিকা-ের ঘটনা ঘটে। সে সময় তিনটি রুমে একযোগে ৩৪ জনের ডায়ালাসিস চলছিল।
আগুনের কারণে তাদের ডায়ালাইসিস বন্ধ করে দেওয়া হয়। তবে সেখানে থাকা স্বজনরা অভিযোগ করেছেন অগ্নিকা-ের সময় রোগীদের ফেলে সব নার্স ও ডাক্তার বেরিয়ে গিয়েছিলেন।
অগ্নিকা-ের ঘটনায় প্রচ- ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারতলা। ডায়ালাইসিসে থাকা রোগিরা চিৎকার ও কান্নাকাটি করতে থাকেন।
অগ্নিকা-ের সময় ডায়ালাইসিস ইউনিটের ঢুকতে হাতের দুই পাশে দুটি রুমে ১৪ জন ও বরাবর একটি বড় রুমে ২০ জনের একসঙ্গে ডায়ালাইসিস চলছিল। সেখানে দায়িত্বরত নার্সদের প্রধান ইয়াসমিন খানম জানান, হঠাৎ দেখি আমাদের প্রবেশ মুখে প্রচ- ধোয়া। পরে বুঝতে পারলাম আগুন। ধোয়ায় পুরো ইউনিটি আচ্ছন্ন হয়ে যায়। তখন ডায়লাইসিরের রোগীরাও কান্নাকাটি করতে থাকেন। কারণ তাদের ডায়ালাইসিস চলছিল। তারা সেটা বন্ধ করেও বের হতে পারবে না। এরই মধ্যে হাসপাতালের লোকজন অগ্নিনির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছিলেন। সে সময় চারিদিকে হাউমাউ চিৎকার ও কান্নার রোল পড়ে যায়।
ঘটনার সময় ডায়ালইসিসে থাকা আরিফ হোসেনের (৪০) স্ত্রী মরিয়ম বেগম জানান, আগুনের পরপরই পুরো ইউনিট ধোয়ায় অন্ধকার হয়ে যায়। এটি দেখেই নার্সরা বাইরে চলে যান। রোগীদের বের করার মতো কেউ ছিল না। কিছুক্ষণ পর একেএকে সবাই আবার আসে।
কিশোরগঞ্জের ভৈরব থেকে আসা ডায়লাইসিসের রোগী আবুল হোসেনের (৫৫) ছেলে জিহাদ হোসেনও একই কথা জানান। তিনি বলেন, ধোয়া ওয়ার্ড ও চারদিকে ছড়িয়ে পড়ে। তখন হাসপাতালের চিকিৎসক, নার্সরা প্রথমে ছোটাছুটি করে বাইরে বেরিয়ে যান। কিছুক্ষণ পর তারা আবার ফিরে আসেন।
ফায়ার সার্ভিস বলছে, কম্প্রেসারের নিচে পুরাতন কাপড়ের স্তূপ ছিল- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিনই হাসপাতালে ময়লা পরিষ্কার করা হয়। আসলে আগুন কীভাবে লেগেছে এটা তদন্ত সাপেক্ষে ফায়ার সার্ভিস বলতে পারবে। আমাদের হাসপাতালে ধারণ ক্ষমতার চাইতে দুইগুণ বেশি রোগী ভর্তি থাকে। হাসপাতালে তিনটি ভবনের মধ্যে নতুন ভবনেই আছে দেড় হাজার মতো রোগী। অথচ জনবল আছে এর তুলনায় কিছুই না।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।