ডায়াবেটিসের ঝুঁকি কমাতে কফির ভূমিকা কতটা
, ২৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সাদিস ১৩৯১ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
কফি পৃথিবীর প্রায় সব দেশের মানুষের কাছে ব্যাপক সমাদৃত পানীয়। ফিনল্যান্ডের মানুষের মধ্যে কফি পানের প্রবণতা সবচেয়ে বেশি।
গবেষণায় প্রমাণিত হয়েছে, এটি নির্দিষ্ট ধরনের ক্যানসার, লিভারের রোগ এবং এমনকি বিষণœতা থেকে রক্ষা করতে পারে।
ডায়াবেটিসে কফির উপকারিতা : বেশ কয়েক দশক ধরে গবেষণায় আসছিল, নিয়মিত কফি পানে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমতে পারে। কফি পানে অভ্যস্ত ব্যক্তিদের জন্য এটি বিরাট সুসংবাদ। কিন্তু যাদের ইতিমধ্যেই টাইপ-২ ডায়াবেটিস আছে, তাদের জন্য কফি কী ধরনের প্রভাব ফেলতে পারে? এটি নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। এখানেও ফল কফি পানের পক্ষে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ডায়াবেটিস প্রতিরোধে কফির ভূমিকা নিয়ে প্রায় ২০ বছর ধরে এক লাখের বেশি মানুষকে নিয়ে চার বছর ধরে গবেষণা করে। তারা দেখেছেন, যারা প্রতিদিন এক কাপের বেশি কফি খাওয়ার পরিমাণ বাড়িয়েছেন, তাদের টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ১১ শতাংশ কম।
যারা প্রতিদিন এক কাপ কফি খাওয়া কমিয়েছেন, তাদের ডায়াবেটিসের ঝুঁকি ১৭ শতাংশ বেড়েছে।
প্রকৃতপক্ষে, ক্যাফেইন স্বল্প মেয়াদে গ্লুকোজ ও ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করতে দেখা গেছে।
পুরুষদের নিয়ে একটি গবেষণায় দেখা গেছে, ডিক্যাফিনেটেড কফি, এমনকি রক্তে শর্করার তীব্র বৃদ্ধি দেখায়। সীমিত গবেষণা তথ্যের ভিত্তিতে বলা যায়, ক্যাফেইন ও ডায়াবেটিসের প্রভাব সম্পর্কে আরও গবেষণা দরকার। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, কফি ও ক্যাফেইনের দীর্ঘমেয়াদি প্রভাব প্রি-ডায়াবেটিস ও ডায়াবেটিসের ঝুঁকি কমানোর সঙ্গে যুক্ত হতে পারে।
অভ্যাসগত কফি পান : ডায়াবেটিসে আক্রান্ত এবং ডায়াবেটিসহীন ব্যক্তিরা কফি ও ক্যাফেইনের প্রতি কীভাবে প্রতিক্রিয়া জানান, তার মধ্যে স্পষ্ট একটি পার্থক্য আছে। ২০০৮ সালের একটি গবেষণায় টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত অভ্যাসগত কফি পানকারীদের প্রতিদিনের কাজকর্মের সময় নিয়মিত তাঁদের রক্তে শর্করার ওপর নজর রাখা হয়েছিল। এতে দেখা গেছে, কফি হতাশার ঝুঁকি কমায় এবং ফোকাস ও চিন্তার ক্ষমতা বাড়ায়। ডায়াবেটিস রোগীদের বেলায়ও তা প্রযোজ্য।
নিয়মিতভাবে স্যাচুরেটেড ফ্যাট বা চিনিসমৃদ্ধ কফি পান ইনসুলিন প্রতিরোধকে বাড়িয়ে তুলতে পারে। এটি টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। চিনি-মিষ্টি, এমনকি কৃত্রিমভাবে তৈরি মিষ্টি কফি ও অন্যান্য পানীয় সম্পর্কেও একই কথা প্রযোজ্য। মিষ্টি যোগ করা হলে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি -অর্থমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের যেকোনও স্থানে হাইকোর্টের অধিবেশন বসাতে পারেন প্রধান বিচারক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)