ডায়রিয়া-নিউমোনিয়ায় হাসপাতালে রোগীর ভিড়
শীতে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। রাজধানীর মহাখালী আইসিডিডিআরবি হাসপাতালে প্রতিদিন ডায়রিয়া নিয়ে গড়ে ৬৫০-৭০০ রোগী চিকিৎসা নিচ্ছে। ডায়রিয়ার পাশাপাশি শিশুদের নিউমোনিয়াও বেড়েছে। ডায়রিয়া ও নিউমোনিয়া থেকে সুরক্ষিত রাখতে শিশুদের ঠান্ডা না লাগানো, বুকের দুধ খাওয়ানো ও ডায়রিয়া হলে সঠিক নিয়মে স্যালাইন খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
আইসিডিডিআরবি হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের মূল ভবনের সামনে তিনটি বুথে নার্সরা রোগী ভর্তি নিচ্ছেন এবং চিকিৎসকরা রোগীদের দেখভাল করছেন। বুথের সামনে শিশুকে কোলে নিয়ে অপেক্ষারত মায়েদের দীর্ঘ লাইন।
আইসিডিডিআরবি ঢাকা হাসপাতালের এসএসইউ ওয়ার্ডের ক্লিনিক্যাল লিড ডা. শোয়েব বিন ইসলাম বলেন, প্রতিবছর শীতের শুরুতে দেশে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। যদিও বিগত দুই বছরের তুলনায় এ বছর রোগী কিছুটা বেশি। গত তিন সপ্তাহ থেকে হাসপাতালে প্রতিদিন গড়ে ৮৫০-৯০০ রোগী হাসপাতালে আসছে। ঢাকা শহর ও ঢাকার বাইরে থেকেও রোগী আসছে। রোটা ভাইরাস দিয়ে এই ডায়রিয়াটা হচ্ছে।
তিনি আরও বলেন, এ ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন নেই। অ্যান্টিবায়োটিক খেলেই সমস্যা হয় বেশি। এই ডায়রিয়া থেকে সুস্থ হতে ৫-৭ দিন সময় লাগে। স্যালাইন একটা ওষুধ, এটা কোনো সাধারণ খাবার নয়। স্যালাইন বানাতে হবে সঠিকভাবে। পাতলা পায়খানা হলে প্রতিবার পাতলা পায়খানার পরে বাচ্চার ওজন যত কেজি, তত চামচ স্যালাইন পানি খাওয়াতে হবে। ৫ এমএলের চামচে মেপে স্যালাইন খাওয়াতে হবে।
চিকিৎসকরা বলেন, যদি দেখা যায় শিশু দুর্বল হয়ে নেতিয়ে পড়েছে, খেতে পারছে না কিংবা শিশুর পানিশূন্যতা দেখা দিচ্ছে, তীব্র জ্বর, পায়খানায় রক্ত আসছে বা খিচুনি হচ্ছে তখন শিশুকে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে। ডায়রিয়ার পাশাপাশি বাড়ছে নিউমোনিয়া রোগীও।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নিউমোনিয়া আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি আছে ৩১ জন। জানুয়ারি মাসে এখন পর্যন্ত হাসপাতালটিতে নিউমোনিয়ায়জনিত কারণে মারা গেছে দুই শিশু।
শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক ডা. মাহবুবুল হক বলেন, শীতে শিশুরা নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৯০০ জনের মধ্যে ২০০ জনই ঠান্ডাজনিত এসব রোগে ভুগছে। এর মধ্যে ৩০ জনের মতো শিশু নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
শীতের মৌসুমে শিশুদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে এ চিকিৎসক বলেন, শিশুদের অপ্রয়োজনে বাইরে নিয়ে ঘোরাঘুরি করার দরকার নেই। খুব প্রয়োজনে বের হলে গরম কাপড়ে মাথা, কান, হাত ঢেকে রাখতে হবে, পায়ে মোজা পরিয়ে রাখতে হবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।