ডাকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক:
ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটার দিয়েছে শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ভিসি চত্বরে এসে তারা এই আল্টিমেটাম ঘোষণা করেন।
এর আগে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে আওয়ামীপন্থি তিন সদস্যের নিমন্ত্রণ ও সিন্ডিকেটে ডাকসু নিয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ খানের সঙ্গে ছাত্রদলের হট্টগোলের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ রাত সাড়ে ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। তারা হল পাড়া থেকে মিছিল শুরু করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ভিসি চত্বরে গিয়ে স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এই আন্দোলনের মধ্যে ৭২ ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তুলে বলেন, এখন উপাচার্য শুধু একজন ব্যক্তি নন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন। তাকে অপমান করা মানে সব শিক্ষার্থীকে অপমান করা।
তিনি আরও বলেন, বর্তমান প্রশাসন ডাকসু নির্বাচনের পক্ষে কথা বলার পর থেকেই ছাত্রদল এবং ষড়যন্ত্রকারীরা বিরোধিতা করছে। দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে, আর সময়সীমা হলো ৭২ ঘণ্টা। যদি রোডম্যাপ ঘোষণা না করা হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।
আরেক সাবেক সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির চৌধুরী বলেন, ছাত্রলীগের আমলে পাতানো নির্বাচনের পরও শিক্ষার্থীরা সাময়িকভাবে গণতন্ত্রের স্বাদ পেয়েছিল। কিন্তু এখন এক দল আমাদের সেই অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, যারা ছাত্রদলকে সমর্থন করবে, তাদেরও কবর রচিত হবে, কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র সমাজ, এনএসএফ, ছাত্রলীগসহ সব ধরনের শত্রু সংগঠনের কবর রচনা করেছি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…