ঠান্ডা থেকে বাঁচতে খড়কুটোতে আগুন, অন্তঃসত্ত্বা গৃহবধূ দগ্ধ
, ০৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ সামিন, ১৩৯১ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০১ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
তীব্র ঠান্ডা থেকে বাঁচতে খড়কুটোর আগুনে তাপ পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ কল্পনা বেগম।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ কল্পনা বেগমকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয় পরিবার। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়।
লালমনিরহাট সদর হাসপাতালের আাবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সামিরা হোসেন চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, কল্পনা বেগমের শরীরের প্রায় ৬৫-৭০ শতাংশ পুড়েছে। লালমনিরহাট সদর হাসপাতালে বার্ন ইউনিট নেই তাই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
কল্পনার স্বামী রুবেল হোসেন বলেন, শনিবার রাতে ঠান্ডা থেকে বাঁচতে কল্পনা বাড়ির উঠানে খড়কুটোর আগুন জ্বালায়। এসময় তার কাপড়ে আগুন লেগে যায়। এতে কল্পনার বুক থেকে শরীরের নিচের অংশ আগুনে ঝলসে গেছে। তার স্ত্রী পাঁচ মাসের অন্তসত্ত্বা। কল্পনাকে তার বাবার বাড়িতে রাখা হয়েছে। তাদের পক্ষে কল্পনাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়।
কল্পনা বেগমের বাবা আব্দুল করিম বলেন, কল্পনাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু আমাদের সেই আর্থিক সামর্থ্য নেই। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কল্পনাকে বাি ড়তে ফেরত আনা হয়েছে। বাড়িতে রেখে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কালাম বলেন, কল্পনার স্বামী ও বাবা নিতান্ত গরীব। তারা কোনোভাবেই কল্পনার চিকিৎসার খরচ যোগাতে পারছেন না। তিনি স্থানীয় লোকজনের কাছে আর্থিক সহায়তা সংগ্রহ করছেন। কিন্তু এ টাকা দিয়েও কল্পনার উন্নত চিকিৎসা সম্ভব হচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অবৈধ জ্বালানি উদ্ধার ৪.৮৫ লাখ লিটার, ৮ হাজারের বেশি অভিযান
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, একজনকে কুপিয়ে হত্যা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নগদ অর্থসহ ‘কৃষক কার্ডে’ থাকছে যেসব সুবিধা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিথ্যা মামলায় বিএনপি নেতার জরিমানা, পাবেন আসামিরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘পররাষ্ট্রনীতির মূল এজেন্ডা হওয়া উচিত রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানো’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাতিল অধ্যাদেশগুলো যাচাই-বাছাই হবে, বিরোধীদল ‘বিভ্রান্তি ছড়াচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়ছে না ভোজ্যতেলের দাম -বাণিজ্যমন্ত্রী
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি -নাহিদ
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)