ঠান্ডা কাশি উপশমে করণীয়
, ১১ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ তাসি, ১৩৯০ শামসী সন, ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২০ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) স্বাস্থ্য
কারণ
ঠান্ডায় অনেকেই অ্যালার্জির সমস্যায় ভোগেন। ধুলাবালু কিংবা অন্য কোনো নির্দিষ্ট উপাদান, যেমন নির্দিষ্ট কোনো খাবার, প্রাণীর লোম কিংবা কার্পেটের তন্তুতে অ্যালার্জির সমস্যা লুকানো থাকতে পারে। কারও অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে, তার মানে এই নয় যে এর জন্য চিংড়ি, ইলিশ মাছ, গরুর গোশত সবই নিষিদ্ধ হয়ে গেল। কিংবা এমনটাও নয় যে বাড়িতে কোনো লোমশ প্রাণী রাখা যাবে না। বরং খুঁজে বের করতে হবে, কোন জিনিসটির কারণে অ্যালার্জি হচ্ছে। কেবল সেই জিনিস এড়িয়ে চললেই তাঁর হুটহাট ঠান্ডা-কাশির প্রবণতা অনেকাংশেই কমে আসবে। আনারস কিংবা পুঁইশাকেও অ্যালার্জি থাকতে পারে কারও। নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমেও নির্ণয় করা যায়, কার কোন জিনিসে অ্যালার্জি রয়েছে।
মধুর উপকারিতা
কুসুম গরম চা কিংবা পানিতে মধু যোগ করে পান করতে পারেন। এতে মধুর উপকার যেমন পাবেন, তেমনি চা ও পানির স্বাদও বাড়বে। এর বাইরেও মধু খেতে পারেন নানাভাবে। সাদা চিনির এক বিকল্প হল মধু। শুধু চায়েই নয়, অন্যান্য খাবারেও চিনির পরিবর্তে মধু দিতে পারেন। মধুকে বলা হয় ঠান্ডার প্রতিষেধক। তাই মধু খেতেই পারেন। তবে মধুর উৎসটি যেন খাঁটি হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
সচেতনতা
o ঠান্ডা হাওয়া এড়িয়ে চলতে হবে যতটা সম্ভব। খেয়াল রাখুন, ঠান্ডা হাওয়া যাতে সরাসরি নাক-মুখ দিয়ে প্রবেশ করতে না পারে। তাই নাক-মুখ ঢেকে রাখুন। কানও ঢেকে রাখতে হবে ভালোভাবে। ঠান্ডা খাবার এড়িয়ে চলুন এই সময়। প্রতিদিন কিছু সময় রোদে কাটান।
কাশি হলে বাড়িতে যা করতে পারেন-
o কুসুম গরম পানি কিংবা পানীয় গ্রহণ করতে পারেন। বাড়িতে সাধারণভাবে রং চা, কফি, স্যুপ তো খেতে পারেন। চায়ে লেবু, মধু, আদা, লবঙ্গ এসব উপকরণের যে কোনোটিও যোগ করতে পারেন। লেবু বা মধু যোগ করতে চাইলে চুলা থেকে চা নামানোর পর উত্তাপ খানিকটা কমে এলে অর্থাৎ কুসুম গরম হয়ে এলে এগুলো যোগ করা ভালো।
o কুসুম গরম পানিতে লেবুর রস বা মধু যোগ করে খেতে পারেন।
o বাসক পাতার রস কাশির উপশম করে।
o ভিটামিন সি উত্তাপে নষ্ট হয়ে যায়। টাটকা, তাজা টকজাতীয় ফলে ভিটামিন সি পাবেন পর্যাপ্ত। ঠান্ডা-কাশি উপশমে সহায়তা করে ভিটামিন সি। তা ছাড়া শরীরের ম্যাজমেজে ভাব কমাতেও সহায়তা করে এই ভিটামিন।
o খুসখুসে কাশি হলে মুখে আদা কিংবা লবঙ্গ রাখতে পারেন। চিবিয়ে রসটা গ্রহণ করলে তা কাশি কমাতে সাহায্য করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খালি পেটে ওজন কমায় ৫ খাবার
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায়
০৭ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি?
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা
২২ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন
০৮ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতে শিশুর বাড়তি যত্ন
০৩ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে
০৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাইলস কি এবং কাদের হয়
২৯ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












