ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ট্রাক, আহত ৫
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে একটি মিনি ট্রাক। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুর দেড়টার দিকে নগরীর কাদিরগঞ্জের দড়িখরবোনা রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে থানার (জিআরপি) সাব-ইন্সপেক্টর মেহেদি হাসান বলেন, আয়আর নামের একটি লোকাল ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর যাচ্ছিল। এ সময় দি ড়খরবোনা রেলক্রসিংয়ে একটি মিনি ট্রাক রেললাইনের উপরে চলে আসে। এতে ট্রেনের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।
এ সময় ট্রাকে থাকা পাঁচজন আহত হন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ট্রেন ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।