ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন -জাতিসংঘ
, ৮ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৫ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
গাজা দখল করে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখ-কে জনশূন্য করার যে প্রস্তাব মার্কিন ট্রাম্প দিয়েছে, তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছে জাতিসংঘ ও বিশেষজ্ঞরা।
জেনেভা থেকে এএফপি এ খবর জানায়।
গত মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প গাজা দখলের পরিকল্পনা ঘোষণা করে। এতে উপস্থিত ছিলো ইসরায়েলের প্রধানসন্ত্রাসী নেতানিয়াহু। সে একে ‘গাজা সমস্যার সবচেয়ে ভালো সমাধান’ বলে প্রশংসা করে।
তবে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার পর ট্রাম্প প্রশাসন কিছুটা নমনীয় অবস্থান নিতে শুরু করে। গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানায়, সে গাজা থেকে ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায় প্রস্থান’ নিশ্চিত করতে সামরিক বাহিনীকে একটি পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে।
আন্তর্জাতিক আইন কী বলছে?
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ফলকার তুর্ক গত বুধবার বলেছে, আন্তর্জাতিক আইন এ বিষয়ে একদম পরিষ্কার। সে বলেছে, ‘স্বাধীনভাবে নিজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি এবং এটি সব রাষ্ট্রকে রক্ষা করতে হবে। আন্তর্জাতিক বিচার আদালতও (আইসিজে) সম্প্রতি এ বিষয়ে নতুন করে জোর দিয়েছে।’
সে আরও বলেছে, ‘দখলকৃত ভূখ- থেকে জোরপূর্বক জনসংখ্যা স্থানান্তর বা তাদের বহিষ্কার সম্পূর্ণ নিষিদ্ধ।’
এছাড়া ফিলিস্তিনি অধিকৃত অঞ্চলে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানেজ বলেছে, ট্রাম্পের এ পরিকল্পনা ‘সম্পূর্ণ ভিত্তিহীন’। এটি জোরপূর্বক স্থানান্তরের আহ্বান, যা আন্তর্জাতিক অপরাধ।
জাতিসংঘ মহাসচিবও সতর্ক করে বলেছে, ট্রাম্পের প্রস্তাব ‘জাতিগত নির্মূল’ উসকে দিতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)