ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতেই ঈদে বাড়তি ১ দিনের ছুটি
ঈদ মানেই নাড়ির টানে মানুষের বাড়ি ফেরা। আর এসময়ে দেশের প্রায় সব রুটে থাকে অতিরিক্ত যাত্রীচাপ। যানজটে পথেই কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। খুশির ঈদযাত্রা হয়ে ওঠে ভোগান্তির। এ অবস্থায় সরকার চায় ঈদযাত্রা নির্বিঘœ করতে, ঠিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা। আর এ লক্ষ্যেই আসন্ন ঈদুল আযহায় সরকারি চাকরিজীবীদের ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
গত রোববার ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, এবারের ঈদে ঢাকা থেকে প্রায় ৮০ লাখ মানুষ গ্রামের বাড়ি যাবে। ফলে পূর্বনির্ধারিত সরকারি ছুটি শুরুর দিন ২৮ জুন সারাদেশের সব শ্রেণির গণপরিবহনে একসঙ্গে সব যাত্রী রাস্তায় নামলে যাতায়াত পরিস্থিতি কোমায় চলে যেতে পারে। এ কারণে ২৭ জুন সরকারি ছুটি ঘোষণা করা হলে যাত্রীচাপ কিছুটা কমতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।