ট্রান্সকমে সম্পত্তির ‘গৃহদাহ’
প্রথম আলো-ডেইলি স্টারের সম্পদের লোভে ভাই খুন!
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ সাবি’, ১৩৯২ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী প্রয়াত লতিফুর রহমানের অঢেল সম্পদই এখন তার পরিবারে ‘গৃহবিবাদের’ কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্রুপের ১৬টি প্রতিষ্ঠানের প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে দ্বন্দ্ব চরমে পৌঁছার এক পর্যায়ে লতিফুরের বড় ছেলে আরশাদ ওয়ালিউর রহমানের আকস্মিক মৃত্যু নতুন করে রহস্যের জন্ম দিয়েছে। আর বড় মেয়ে সিমিন রহমান ও ছোট মেয়ে শাযরেহ হকের মধ্যে এখন রীতিমতো সাপে-নেউলে সম্পর্ক চলছে। অভিযোগ রয়েছে, বাবা লতিফুর রহমানের মৃত্যুর পর বড় মেয়ে সিমিন রহমান একে একে সব সম্পত্তি নিজের কবজায় নেওয়ার তৎপরতা চালান।
জাল দলিল ও নথিপত্র তৈরি করে সম্পত্তি জবরদখলের অপচেষ্টা করে। তা জানার পর বড় ছেলে আরশাদ ওয়ালিউর রহমান তার ছোট বোন শাযরেহ হককে আমমোক্তার করে। এ ঘটনার মাত্র আট দিনের মাথায় নিজ বাসায় ‘অস্বাভাবিক’ভাবে মারা যায় আরশাদ ওয়ালিউর রহমান।
ভাই হত্যার অভিযোগে গত মার্চ মাসে ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় হত্যা মামলা করেছিলো ছোট বোন শাযরেহ হক।
মামলায় শাযরেহ হক অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে স্থাবর-অস্থাবর সম্পত্তি অন্য ওয়ারিশ থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে আরশাদ ওয়ালিউর রহমানকে কৌশলে বিষ প্রয়োগ/শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে সিমিন রহমানসহ অন্যদের আচরণে প্রকাশ পাচ্ছে। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)