সম্পাদকীয় (২)
টেকসই ভবিষ্যৎ নির্মাণে বদ্বীপ পরিকল্পনা- যথাযথভাবে ও সঠিক পথে এবং পূর্ণ সততার সাথে বাস্তবায়ন হোক ইনশাআল্লাহ
, ২১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯২ শামসী সন , ২৮ জুলাই, ২০২৪ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০১০ অনুযায়ী ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত ১৮ বছরে বাংলাদেশে প্রাকৃতিক দুরে্যাগের কারণে শুধু সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে এক দশমিক সাত ট্রিলিয়ন ডলার, যা এই সময়ের উন্নয়ন বাজেটের চেয়ে অনেক গুণ বেশি। এসব সমস্যা ছাড়াও রয়েছে অপরিকল্পিত নগরায়ণ, শিল্পায়ন, যানজট, পানিবদ্ধতা, বর্জ্য অব্যবস্থাপনা, মাটি, পানি ও বায়ুদূষণের মতো জটিল সমস্যা, যা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথে এক বিরাট অন্তরায়।
বাংলাদেশের মতো নেদারল্যান্ডস্ও একটি বদ্বীপ রাষ্ট্র। নেদারর্যান্ডস্ও একসময় বাংলাদেশের মতো বন্যা, ঝড়, পানিচ্ছ্বাস ও পানিবায়ু পরিবর্তনের মতো কঠিন সমস্যার শিকার হয়েছিল। সুদূরপ্রসারী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি, কারিগরি দক্ষতা, সক্ষমতা, সততা, নিষ্ঠা, সুকঠিন সংকল্প এবং দেশপ্রেমের মাধ্যমে সেসব সমস্যার সমাধান করে নেদারল্যান্ডসকে একটি আধুনিক শিল্পোন্নত দেশে পরিণত করতে সক্ষম হওয়া গেছে।
বদ্বীপ পরিকল্পনা হলো দীর্ঘমেয়াদি একটি একক ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা। এ পরিকল্পনার মাধ্যমে উপকূলীয় অঞ্চলের ভূমি উদ্ধারসহ পানি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি, মৎস্য চাষ ও সমুদ্র অর্থনীতিতে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হবে।
উচ্চমধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন এবং পানি, পানিবায়ু, পরিবেশ ও ভূমির টেকসই ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জগুলো মোকাবিলাসহ ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য দূরীকরণ ও ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জনের লক্ষ্যে বদ্বীপ পরিকল্পনা বাংলাদেশের স্বল্প ও মধ্যমমেয়াদি পরিকল্পনাগুলোর মধ্যে সমন্বয় করবে। শতকরা ৯ ভাগ প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে হলে বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন করা অপরিহার্য। এছাড়া ভূমিক্ষয়, নদীভাঙন, বন্যায় ফসলহানি রোধসহ শহরাঞ্চলে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করাসহ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পানিবদ্ধতা দূরীকরণ, কৃষিজমিতে ব্যাপকহারে রাসায়নিক সারের ব্যবহার নিয়ন্ত্রণের মতো চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার পাশাপাশি উৎপাদক শক্তি না কমিয়ে কীভাবে তা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা যেতে পারে বদ্বীপ পরিকল্পনায় এসব বিষয়ে প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে। নেদারল্যান্ডস্ এ ধরনের পরিকল্পনা গ্রহণ করে সমুদ্র ও হ্রদ থেকে ছয় হাজার বর্গকিলোমিটার নতুন ভূমি উদ্ধার করতে সক্ষম হয়েছে।
ডেল্টা প্ল্যান নামে বেশি পরিচিত এ মহাপরিকল্পনার অধীনে আপাতত ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য ৮০টি প্রকল্প নেবে সরকার, যাতে ব্যয় হবে প্রায় ২৯৭৮ বিলিয়ন টাকা।
বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে খারাপ আবহাওয়া মোকাবিলায় টিকে যেতে সক্ষম এমন রাস্তাঘাট ও ভবন নির্মাণের কথা বলা হয়েছে। শহরবাসীদের জীবনমান উন্নত করতে পার্ক ও আবাশয় নির্মাণ করা হবে। এসকল পরিবেশবান্ধব অবকাঠামো পানিবায়ুর পরিবর্তন প্রভাব মোকাবিলায়ও ভূমিকা রাখবে। এতে অর্থনীতির চাকাও ঘুরবে অবাধে। শহরগুলোকে পরিবেশবান্ধব করে তোলার সাথে সাথে প্রাকৃতিক সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ এলাকাসমূহ সংরক্ষণ করা প্রয়োজন। কারণ প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপকূলবর্তী ম্যানগ্রোভ বনসহ দেশের বিভিন্ন অঞ্চলে থাকা বনাঞ্চলও সংরক্ষণ করতে হবে। যেসব বনাঞ্চল মানুষের কর্মকা- কিংবা প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেল্টা প্ল্যান বাস্তবায়নে অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দীর্ঘমেয়াদী গবেষণা এবং ধারাবাহিক পর্যবেক্ষণ জরুরী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, এ পরিকল্পনা বাস্তবায়নে এখন থেকে প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থায়ন এবং শুরুতেই অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। পরিকল্পনার মাধ্যমে বন্যা, নদীভাঙ্গন, নদীশাসন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামের পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা, নগর বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাপনার কৌশল নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত আমরা বলতে চাই কথিত বদ্বীপ পরিকল্পনা তথা ডেল্টা প্ল্যান বাস্তবায়নে লুটপাট, সময় ক্ষেপন তথা অন্যান্য অনিয়ম যাতে না হয় এবং প্রকৃত সুফল যথাসময়ে দেশবাসী পায়- এটাই হোক মুখ্য তৎপরতা। এবং এটাই জনপ্রত্যাশা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুবারক হো- মহিমান্বিত ১১ই যিলক্বদ শরীফ! যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সিবতু সুলত্বানিন নাছীর, সাইয়্যিদুল কাওনাইন, মহাসম্মানিত ইমাম হযরত সাইয়্যিদুল উমাম আল আউওয়াল আলাইহিস সালাম উনাদের মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। সুবহানাল্লাহ!
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌর বিদ্যুৎ প্রসারে প্রধান বাধা হলো উচ্চ কর ও শুল্ক। নবায়নযোগ্য জ্বালানির প্রতি নীতিনির্ধারক এবং সাধারণ মানুষের মনে একটা বদ ধারণা তৈরি করার জন্য একটা গোষ্ঠী খুব তৎপর। বড় বিনিয়োগকারীরা সুবিধা পাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ পিছিয়ে পড়ছে। এটি সৌর বিদ্যুতের গণমুখী বিস্তারকে বাধাগ্রস্ত করছে। সরকারের উচিৎ সহায়ক নীতিকাঠামো দিয়ে বেসরকারি খাতকে উৎসাহিত করা।
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী শুধু রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেই হবে না। ‘শিমু’, ‘সোলেমানের’ উদ্ভাবিত সেচযন্ত্র তথা সুলভ প্রযুক্তিকেও উৎসাহ দেয়ার পাশাপাশি প্রান্তিক কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে দেশের প্রান্তিক নাগরিকের উদ্ভাবিত প্রযুক্তি দ্বারাই সঙ্কটে সমাধানের অনুসন্ধানী উদ্দীপনা থাকতে হবে। ইনশাআল্লাহ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ মহিমান্বিত ৮ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আত্বওয়ালু ইয়াদান সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি আজ ‘বিশ্ব পর্দা দিবস’।
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই যিলক্বদ শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার প্রতি সর্বোচ্চ হুসনে যন পোশন করত উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা,ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত ৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! মুজাদ্দিদে আ’যমে ছানী, সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা যাওজাতুম্ মুকাররমাহ সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার শুধু শাসক গং নয়, বাংলাদেশের গোটা জনসাধারণকেই বশ ও বুদ করার ছক কষছে ভারত প্রতিবেশী দেশের সাথে মিলিতভাবে আগামী পহেলা বৈশাখ পালনের ঘোষণা ভারতীয় ষড়যন্ত্রের সমার্থক। ঈমানদার দেশবাসীকে খুবই সতর্ক এবং সক্রিয় হতে হবে ইনশাআল্লাহ।
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনার বাংলার সব কিছুতেই সোনা। এক নারিকেল চাষেই দেশে ৫০ হাজার কোটি টাকা আয় এবং লাখ লাখ লোকের বেকারত্বের অবসান সম্ভব। সহজেই হবে অনেক কর্মসংস্থান, আমদানীর সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার সমৃদ্ধি। ইনশায়াল্লাহ!
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দৈনন্দিন ৩২ বার পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করলেও মুসলমান কি পবিত্র সূরা ফাতিহা শরীফ শুধু পাঠের মধ্যেই আবদ্ধ থাকবে? ফিকির আর আমল কী অধরাই থাকবে?
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২রা যিলক্বদ শরীফ! সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত ঊখতু রসূল মিনার রদ্বায়াহ্ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সূদী ব্যাংক ব্যবস্থা মূলত: আত্মঘাতী এবং শোষক ব্যবস্থা। ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা শত শত শ্রমিকই নয় বরং গোটা আর্থো-সামাজিকখাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্থ, লা’নতগ্রস্থ, বেকারত্বে জর্জরিত। বর্তমান সংকটাপন্ন অর্থনীতি বাঁচাতে অতিসত্বর সুদী ব্যাংক ব্যবস্থা বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ব্যাংক ব্যবস্থা চালু করতে হবে ইনশাআল্লাহ।
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার চিরন্তন ঘোষণা অনুযায়ী কাফির-মুশরিকদের নিকৃষ্ট চরিত্রের একটি নগ্ন বহিঃপ্রকাশ : এপস্টিন ফাইলস
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












