টেকনাফে ফের ৪ জনকে অপহরণ
, ০৩ মে, ২০২৩ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের টেকনাফে ফের চার ব্যক্তিকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে দুর্বৃত্তদল। অপহৃতদের মাঝে দুই রোহিঙ্গা, একজন ইজিবাইকচালক ও এক কৃষক রয়েছেন।
গত সোমবার (১ মে) সন্ধ্যার পর টেকনাফের বাহারছড়া নোয়াখালীপাড়া, হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পসহ সাবরাং এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।
মনজুর আলমের পরিবারের বরাত দিয়ে বাহারছড়া ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুহম্মদ ইলিয়াস জানান, নোয়াখালীপাড়ার মনজুর আলম ও বড় ডেইলের পুরাতন রোহিঙ্গা জাফর আলম সোমবার ৯ নম্বর ওয়ার্ড নোয়াখালীপাড়া সংলগ্ন পাহাড়ের পানের বরজে কাজ করতে যান। ফেরার পথে অস্ত্রধারী ডাকাতদল তাদের অপহরণ করে। অপহরণের পর তাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
আরেক অপহৃত উনচিপ্রাং-২২ নম্বর ক্যাম্পের নুর হোসেনের বাবা সৈয়দ হোসাইন জানান, ক্যাম্পের ভেতর দোকান থেকে বাড়ি ফেরার পথে তার ছেলেকে অপহরণ করা হয়। পরবর্তীকালে তাদের কাছে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না পেলে তাকে হত্যা করা হবেও বলে জানায় অপহরণকারীরা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল হালিম বলেন, অপহরণের ঘটনাগুলো জানার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)