টেকনাফজুড়ে অপহরণ আতঙ্ক
অপহরণ আতঙ্কে ভুগছেন কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা ও আশপাশে বসবাসকারী স্থানীয় ও রোহিঙ্গারা। টেকনাফের গহিন পাহাড়-জঙ্গলে আস্তানা গড়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে সন্ত্রাসীরা। মুক্তিপণ না পেয়ে হত্যার পর মরদেহ গুম করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
গত ছয়মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে অর্ধশত স্থানীয় ও রোহিঙ্গা অপহরণের শিকার হয়েছেন। এদের মধ্যে অন্তত ৩০ জন মুক্তিপণে ছাড়া পেয়েছেন বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
সবশেষ গত রোববার (৩০ এপ্রিল) সকালে টেকনাফের বাহারছড়ায় পানের বরজে কাজ করতে গিয়ে স্কুলছাত্রসহ দুজন অপহরণের শিকার হয়েছেন। এসময় অপহরণে ব্যর্থ হয়ে আরও দুজনকে কুপিয়েছে অপহরণকারীরা।
এর আগে গত ২৪ এপ্রিল দুপুরে টেকনাফের হ্নীলার জাদিমোরার নেচার পার্ক এলাকা থেকে পাঁচ রোহিঙ্গা কিশোরকে ধরে নিয়ে যায় অপহরণকারীরা।
ভুক্তভোগী কিশোরদের স্বজনদের দাবি, রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের অপহরণের পর ফোন করে মুক্তিপণ হিসেবে জনপ্রতি চার লাখ করে মোট ২০ লাখ টাকা দাবি করে। পরে মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা।
তার আগে ১৬ মার্চ সকালে জাহাজপুরা এলাকা থেকে ৬ জন অপহরণের শিকার হন। ১৯ মার্চ জাদিমুড়ার জুম্মা পাহাড়ি এলাকা থেকে অপহরণের শিকার হন মোহাম্মদ ছৈয়দ। ২৪ মার্চ রহমত উল্লাহ নামের আরেকজন অপহরণের শিকার হন।
২ মার্চ টেকনাফ বাহারছড়ার মারিশবনিয়া এলাকা থেকে মুহম্মদ সালমান (৫) এবং ওবাইদুল্লাহ (১৩) অপহরণের শিকার হয়ে ৪ মার্চ ৭০ হাজার টাকা মুক্তিপণে ফিরে আসে।
২৮ জানুয়ারি বাহারছরা ইউনিয়নের চৌকিদার পাড়া এলাকায় রহমত উল্লাহ (২৫) ও আব্দুল হাফিজ অপহরণের শিকার হন। একইদিন উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকা থেকে অপহরণের শিকার হন আব্দুস সালাম, আব্দুর রহমান, মুহিব উল্লাহ ও আব্দুল হাকিম।
তথ্যমতে, টেকনাফ বাহারছড়ার জাহাজপুরা, হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এবং হোয়াইক্যং ইউনিয়নে বারবার অপহরণের ঘটনা ঘটছে। কখনো স্থানীয় আবার কখনো রোহিঙ্গারা অপহৃত হচ্ছেন। অনেকে মুক্তিপণ দিয়ে ফিরে এলেও অনেকে আর ফিরে আসেননি। এসব এলাকার কিছু চিহ্নিত অপরাধী রোহিঙ্গা অপরাধীদের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন সময় অপহরণের মতো অপরাধ করছে।
বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন বলেন, ‘আমরা শুনতে পেয়েছি আমাদের এক নারী ইউপি সদস্য এবং ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার ইসহাক অপহরণ চক্রের সঙ্গে জড়িত। এরই মধ্যে অপহরণের সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলায় গ্রেফতার হয়ে কারাভোগ করে ইসহাক। এ বিষয়ে আমরা বারবার অভিযোগ করার পরও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছি আমরা।’
একাধিক সূত্র জানায়, হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার শাহ আলম গ্রুপ অপহরণের সঙ্গে জড়িত। কিন্তু তাদের অবস্থান পাহাড়ি এলাকায় হওয়ায় সহজে তাদের গ্রেফতার করতে পারে না পুলিশ। রয়েছে গিয়াস উদ্দিন নামের আরও একটি গ্রুপ। অস্ত্রসহ গ্রেফতার হয়ে গিয়াস উদ্দিন বর্তমানে কারাগারে। তাদের সঙ্গে রয়েছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এসব গ্রুপের হাতে বিভিন্ন সময় কৃষক ও ছাত্রসহ ৬২ জন অপহরণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৩৪ জন স্থানীয় বাসিন্দা, বাকি ২৮ জন রোহিঙ্গা।
এ বিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মশিউর রহমান বলেন, জাহাপুরা পাহাড়ি এলাকায় কিছু বসতি আছে। তারা পানের বরজ, সুপারি, সবজি বাগান করেন। সেখান থেকে তাদের অপহরণের ঘটনা ঘটে। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, গত কয়েক মাসে আমার এলাকা থেকে অন্তত ২০ জন অপহরণের শিকার হয়েছেন। রঙ্গীখালী এলাকায় কিছু অপরাধী রয়েছে। তাদের সঙ্গে রোহিঙ্গাও জড়িত।
জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, আমরা সব তথ্য নিয়ে এগোচ্ছি। অপরাধী চক্রকে সমূলে বিনাশ করাই আমাদের মূল লক্ষ্য। তবে দুর্গম পাহাড় হওয়ায় কাজ করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।