টিসিবি : কার্ড নিয়ে অপেক্ষা, ফুরিয়ে গেছে পণ্য
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ মার্চ, ২০২৩ খ্রি:, ১৫ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
রোযা উপলক্ষে সারা দেশে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের কাছে কম দামে পণ্য বিক্রি করছে টিসিবি। তবে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা পণ্য না পাওয়ার অভিযোগ রয়েছে কার্ডধারীদের। আবার অনেক ডিলারের বরাদ্দ পাওয়া পণ্য ইতোমধ্যে শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন। ফলে বন্ধ রেখেছেন পণ্য বিক্রি।
কয়েকটি পয়েন্টে গিয়ে দেখা গেছে, পণ্য বিক্রি শেষ হয়ে যাওয়ায় দোকানগুলো বন্ধ রাখা হয়েছে। ডিলাররা বলছেন, পরে পণ্য এলে আবারও চালু করা হবে।
এই প্রসঙ্গে মিরপুর বাউনিয়াবাদ এলাকার বিক্রেতা ও টিসিবি ডিলারস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শেখ সিরাজুল ইসলাম বলেন, ‘গত ১৯ তারিখ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়, এর চার-পাঁচ দিনের মধ্যেই অনেক ডিলার তাদের পণ্য বিক্রি শেষ করেছে। এর আগে প্রায় আড়াই মাস পণ্য বিক্রি বন্ধ এবং রমাদ্বান শরীফ মাস হওয়ায় এবার পণ্যের চাহিদা বেশি। অনেক আগে আগেই পণ্য কেনার জন্য ক্রেতাদের ভিড় ছিল।’ এছাড়া ফ্যামিলি কার্ড হওয়ায় পণ্য বিক্রিও সহজ হয়েছে বলে দাবি এই ডিলারের।
ডিলাররা কার্ডধারীদের পণ্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন দাবি করে তিনি বলেন, ‘একজন ডিলার ২ হাজার লোকের পণ্য বরাদ্দ পান। কিন্তু চাহিদা আরও বেশি। সবাইকে দেওয়ার চেষ্টা করি আমরা। এটাও সত্য যে অনেকেই টিসিবির পণ্য নিতে পারে নাই। ভিড় ঠেলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে বলে হয়তো অনেকে ফিরেও গেছেন।‘ রমাদ্বান শরীফ উপলক্ষে টিসিবি থেকে ৫৭০ টাকা প্যাকেজে তেল, চিনি, খেজুর, ছোলা ও ডাল বিক্রি হচ্ছে।
ওএমএসে সেহরির পর থেকেই ট্রাক সেলে ভিড়:
রুটিন করে এখনও প্রতিনিয়ত ওএমএস ট্রাক সেলে মানুষ আসে জানিয়ে কাজীপাড়ায় ট্রাক সেলের দায়িত্বে থাকা উপ-খাদ্য পরিচালক আবুল হোসেন বাদল বলেন, ‘সকালে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকও বেড়েছে। যারা এখানে আসেন তারা এখন নিয়মিতই...পরিচিত মুখ। এর বাইরে মাঝে মাঝে লোক সংখ্যা বাড়ে। এখন আর কাগজ দেখা হয় না, যে কেউ লাইনে দাঁড়ালেই রেশন পাবে।’
সেহরি খেয়েই ওএমএস থেকে রেশন নিতে এসেছেন একজন। গেলো এক বছর নিয়মিতই ট্রাক থেকে পণ্য সংগ্রহ করেন বলেও জানালেন তিনি। শুরুতে লজ্জা লাগলেও এখন অভ্যস্ত হয়ে গেছেন জানিয়ে তিনি বলেন, ‘যেই টাকা আছে ওই টাকা দিয়াই তো চলতে হইবো। লজ্জা কইরা কী লাভ।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












