টিসিবির লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্তের পাশাপাশি শিক্ষার্থীরাও
, ২৭শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ সাবি’, ১৩৯২ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। কম দামে পণ্য পেতে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেলের লাইনে হুমড়ি খেয়ে পড়ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্নবিত্ত, মধ্যবিত্তের সঙ্গে এই লাইনে শামিল হচ্ছেন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেসে থাকা শিক্ষার্থীরা।
পুরান ঢাকা এলাকায় দেখা যায়, টিসিবি থেকে পণ্য কিনতে দীর্ঘ লাইন ধরেছেন সাধারণ মানুষ। শ্রমজীবী ও নিম্নবিত্ত মানুষের পাশাপাশি পুরান ঢাকায় মেসে থাকা বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরাও ছিলেন এই লাইনে।
পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় মেসে থাকেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের এবক শিক্ষার্থী। তিনি বলেন, সরকার পতনের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেমন ছিল এখনও তেমন। বরং কিছু কিছু পণ্যের দাম আরও বেড়েছে। এত বেড়েছে যে দোকান থেকে ক্রয় করে খাওয়াটাই কষ্টসাধ্য হয়ে গেছে। তাই সবাই সিদ্ধান্ত নিয়েছি টিসিবির পণ্য কেনার।
কবি নজরুল সরকারি কলেজের আরেক শিক্ষার্থী বলেন, আগে মেসে তিন হাজার টাকার মধ্যে তিনবেলার খাবার হয়ে যেতো। এখন চার হাজার ছুঁয়ে গেছে। টিসিবিতে কিছুটা সাশ্রয়ী মূল্যে তেল, পেঁয়াজ বিক্রি হচ্ছে। পরে মেসের সবাই সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহে অন্তত দুবার টিসিবির ট্রাক থেকে মালামাল কিনবো। এতে কিছু টাকা সাশ্রয় হবে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে সাধারণ মানুষ কিছুটা সাশ্রয়ী মূল্যে কেবল চাল, ডাল, আলু এবং ভোজ্যতেল কিনতে পারেন। এছাড়া নিত্যপ্রয়োজনীয় আর কোনোকিছুই বিক্রি হয় না। এবার ক্রেতারা চাল-ডালের পাশাপাশি টিসিবিকে মাছ-গোশত এবং সবজি বিক্রির দাবিও জানান।
টিসিবির লাইনে দাঁড়ানো মোরশেদ আলম বলেন, বাজার থেকে এক কেজি করে কোনও তরকারি কেনা যায় না। যে মাছের দাম জানতে চাইবো সেটির কেজিই ৫০০ টাকার ওপরে। ছেলে মেয়েদের মাছ-গোশত না খাওয়াতে পারার আক্ষেপ যে কতটা, তা আমার মতো পরিস্থিতিতে যারা পড়েছেন তারা বুঝবেন।
এই ক্রেতা আরও বলেন, পত্রপত্রিকাতে শুধু এই উদ্যোগ, ওই উদ্যোগ- এটা সংস্কার, ওটা সংস্কারের কথা শুনি। এসব দিয়ে আমরা সাধারণ মানুষ কী করবো। আমরা চাই শুধু জিনিসপত্রের দাম যেন কমে। আগেও জিনিসপত্রের দাম নাগালের বাইরে ছিল, এখনও তাই আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)