টালমাটাল সোনার বাজার, মিলছে না ক্রেতা
আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। অস্বাভাবিক দাম বাড়ায় বিপাকে অলংকার ব্যবসায়ীরা। ক্রেতা সংকটে বিক্রি কমেছে আশঙ্কজনক হারে। অনেক ব্যবসায়ী কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন। ব্যবসা গোটানোর কথা ভাবছেন কেউ কেউ। সব মিলিয়ে টালমাটাল সোনার বাজার।
বর্তমানে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। তবে ক্রেতাদের এক ভরি সোনার অলংকার কিনতে গুনতে হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৫৬৮ টাকা। কারণ সোনার দামের ওপর ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে অলংকার বিক্রি করা হয়। সে হিসাবে বর্তমান দামের ভিত্তিতে প্রতি ভরিতে ভ্যাট আসে ৬ হাজার ৮৭২ টাকা এবং ন্যূনতম মজুরি ৮ হাজার ২৪৭ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট, যুদ্ধ পরিস্থিতি ও অর্থনৈতিক সংকটের কারণে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। আর অনিশ্চিত পরিস্থিতিতে সোনায় বিনিয়োগ বেড়ে যায়। বর্তমান পরিস্থিতিতেও সেটিই হয়েছে। এ কারণে বিশ্ববাজারে সোনার দাম অস্বাভাবিক হারে বেড়েছে।
বিশ্ববাজারে সোনার অস্বাভাবিক দাম বাড়ার কারণে দেশের বাজারেও দামি এ ধাতুটির দাম বেড়েছে। দফায় দফায় দাম বেড়ে দামি এই ধাতুটি এখন সাধারণের নাগালের বাইরে। বিক্রিও কমেছে আশঙ্কাজনক হারে। পাঁচ বছর আগের তুলনায় বর্তমানে সোনার অলংকার বিক্রি অর্ধেকের নিচে। বিক্রি কমায় ব্যবসায়ীদের লাভও কমেছে। এখন বিক্রি যা হচ্ছে তা দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ ও দোকান ভাড়া দিতে অনেক ব্যবসায়ীকে হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে অনেকেই ব্যবসা ছাড়তে বাধ্য হবেন।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।