টার্গেট রমাদ্বান শরীফ : পাবনায় তৈরি হচ্ছে ভেজাল দুধ-ঘি
, ২৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৬ মার্চ, ২০২৩ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
পাবনা সংবাদদাতা:
আসন্ন রমাদ্বান শরীফ ও ঈদকে টার্গেট করে পাবনায় ভেজাল দুধ-ঘি তৈরি বেড়েছে। পাবনার দুধ উৎপাদন প্রধান এলাকাগুলো বিশেষ করে সাঁথিয়া, সুজানগর, কেড়ায় দেদারছে তৈরি হচ্ছে ভেজাল দুধ ও ঘি। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বাড়িতে কিংবা নির্জন এলাকায় কারখানা গড়ে তুলে এ ভেজাল বাণিজ্য করে যাচ্ছেন। ভেজাল বিরোধী অভিযানে কেউ কেউ ধরা পড়লেও বন্ধ হচ্ছে না এমন প্রতারণা।
অভিযোগ আছে, তৈরি করা ভেজাল দুধের বেশিরভাগই খাঁটি দুধের সঙ্গে মিশিয়ে চলে যায় স্থানীয় বাজারে। জেলায় গড়ে ৪০ হাজার লিটার ভেজাল দুধ আর ১৫০০ লিটার ভেজাল ঘি বাজারজাত হচ্ছে। রমাদ্বান শরীফ মাস আর আসন্ন ঈদকে সামনে রেখে দুধের চাহিদা ও দাম বাড়ায় এ ভেজাল ব্যবসা বেড়েছে।
পাবনার সুজানগর পৌর বাজারের নন্দিতাপাড়ায় ৯ মার্চ ঘি তৈরির কারখানায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভেজাল ঘি তৈরির অপরাধে কারখানা মালিক দুলাল ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ ভেজাল ঘি ডাস্টবিনে ফেলে নষ্ট করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সুজানগরের সুনিল কুন্ড, মিলন ঘোষ, সাঁথিয়া ও বেড়া উপজেলার কুদ্দুস, নাজমুল, মানিক, সুমন, কালা ঘোষের মতো অনেকে ভেজাল দুধ, ছানা ও ঘি তৈরির সঙ্গে জড়িত। দুগ্ধ উৎপাদন প্রধান এলাকায় ছানা তৈরির কারখানায় প্রতিদিন হাজার হাজার লিটার ভেজাল দুধ তৈরি হচ্ছে। এসব কারখানায় ছানা তৈরির পর ছানার পানি ফেলে না দিয়ে তা মজুত করে রাখা হয়। পরে ওই ছানার পানি দিয়ে তৈরি করা হয় ভেজাল দুধ।
নাম প্রকাশ না করার শর্তে প্রতারণা ছেড়ে দেওয়া এক ব্যক্তি জানান, প্রতি মণ ছানার পানিতে দুই কেজি ননী, লবণ, খাবার সোডা, সামান্য ইউরিয়া, এক কেজি চিনি ও দুধের কৃত্রিম সুগন্ধি মিশিয়ে ভেজাল দুধ তৈরি করা হয়। এছাড়া এক মণ ফুটন্ত পানিতে এক কেজি দুধের ননী, আধা কেজি স্কিমড মিল্ক পাউডার, বাটার অয়েল, হাইড্রোজেন পার অক্সাইড, এক ফোঁটা ফরমালিনসহ নানা উপকরণ মিশিয়েও ভেজাল দুধ তৈরি করা হয়। রাসায়নিক পরীক্ষা ছাড়া শুধু ল্যাকটোমিটার দিয়ে এ ভেজাল দুধ আসল না নকল বোঝার উপায় নেই।
তিনি আরও জানান, ভেজাল ঘি তৈরিতে ব্যবহার করা হয় সয়াবিন, পামঅয়েল, পশুর চর্বি, ভেজিটেবল ফ্যাট, আলুর পেস্ট, রাসায়নিক দ্রব্য, রং ও ফ্লেভার। প্রতিবছরই রোযা বা ঈদকে সামনে রেখে এ ভেজাল ব্যবসা জমজমাট হয়ে ওঠে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)