টানা বৃষ্টিতে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ
, ২০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
তিন দিনের টানা বৃষ্টিতে কোনঠাসা হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কাজ বন্ধ থাকায় তাদের সংসারে দেখা দিয়েছে নানামুখী সংকট।
নদীর তীরবর্তী নিম্ন আয়ের বাসিন্দারা তিন দিন ধরে কাজ বের হতে পারছে না। তাদের ঘরে নেই কোন খাবার। ঝুপড়ি ঘর থাকলেও ছাউনি না থাকায় সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি।
এসব এলাকায় গিয়ে দেখা যায় দুস্থ পরিবারগুলোর ভোগান্তি। গ্রামের এক বাসিন্দা জানান, তার দেখভালের মতো কোন লোক নেই। বৃষ্টির কারণে ছুটা কাজেও যেতে পারছেন না। ভাঙা টিনের ঘরে পড়োছে পানি। পলিথিন টানিঙে কোনমতে মাথা গুঁজে দিন কাটাচ্ছেন।
দিনমজুর আব্দুর রাজ্জাক বেপারী পরিবার নিয়ে কোনমতে টিকে আছেন জরাজীর্ণ ঘরে। কাজে যেতে না পারায় সংসারে দেখা দিয়েছে খাবারের সংকট। রাজ্জাক জানান, তিন দিন ধরে কাজ বন্ধ। ঘরেও খাবার নেই। মানুষের কাছে চেয়ে কিছু পেলে খান নইলে খালি পেটেই দিন কাটান। একই অবস্থা গ্রামের লজ্জা বেগম ও তাঁর মতো দরিদ্র পরিবারের মানুষগুলোর।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ উপজেলায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে জনজীবন অচল হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষ কাজ করতে না পারায় তারা সমাস্যায় আছে। তাঁদের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় জেলা প্রশাসনের মাধ্যমে উপজেলার ৫টি ইউনিয়নে ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে।
ইউএনও জানান, তিন ধরে বিরামহীম বৃষ্টিতে থমকে গেছে এখানকার জীবনের গতি। উপজেলার অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অসহায় মানুষের তালিকা করে দ্রুত সেগুলো বিতরণ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)