রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

টানা দরপতনে বিপাকে পাবনার সবজি চাষিরা

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, দুপুর ১২:৩৩
নিজস্ব প্রতিবেদক:
দেশের অন্যতম বৃহৎ সবজি উৎপাদনকারী অঞ্চল পাবনায় শীতকালীন সবজির ভালো ফলন চাষিদের মনে স্বস্তি এনে দিয়েছিল। কিন্ত ‍চাহিদার তুলনায় বাজারে সরবরাহ বেশি থাকায় ফুলকপিসহ অন্যান্য সবজির অব্যাহত দর পতনে সেই স্বস্তি এখন হতাশায় রূপ নিয়েছে। অনেক ক্ষেত্রে চাষের খরচ ওঠাতেই হিমশিম খাচ্ছেন তারা।
এক্ষেত্রে সবচেয়ে শোচনীয় অবস্থা ফুলকপি চাষিদের। তারা বলছেন, এই মৌসুমে প্রতিটি ফুলকপি উৎপাদনে তাদের খরচ হয়েছে ১০ টাকার বেশি। কিন্তু খেত থেকে তা বিক্রি করতে হচ্ছে ৪-৫ টাকায়।
ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকার কৃষক মেহেদি হাসান জানান, প্রতি বছরের মতো এবারও তিনি পাঁচ বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছেন। বিঘা প্রতি উৎপাদন খরচ পড়েছে ৬০ হাজার টাকার মতো।
মেহেদি বলেন, এক বিঘা জমি থেকে ছয় হাজার পিসের মতো ফুলকপি পাওয়া যায়। বিক্রি করা যায় পাঁচ হাজার পিসের মতো। সে হিসাবে প্রতি পিস ফুলকপির উৎপাদন খরচই পড়ে ১০ টাকার ওপর।
চাষিরা বলছেন, ডিসেম্বরের শেষের দিকেও প্রতি পিস ফুলকপি তারা ১০ টাকার ওপর বিক্রি করেছেন। এখন প্রতি পিসে তাদের লোকসান হচ্ছে ৪-৫ টাকা।
ফুলকপি ছাড়াও পাবনায় অন্যান্য শীতকালীন সবজির দাম গত বছরের একই সময়ের তুলনায় অনেকটা কম।
ঈশ্বরদীর দাশুরিয়া এলাকার কৃষক শরিফ হোসেন বলেন, এবার দুই বিঘা জমিতে বেগুন চাষে তার খরচ হয়েছে ৭০ হাজার টাকার মতো। এই পরিমাণ জমি থেকে অন্তত ২০০ মণ বেগুন পাওয়ার কথা।
শরিফ জানান, ইতোমধ্যে খেত থেকে অর্ধেক বেগুন তোলা হয়ে গেছে। এখন বাজারে প্রতিমণ বেগুণ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকায়। দাম আরও কমার আশঙ্কা আছে। ফলে তার উৎপাদন খরচ উঠবে কিনা, তা নিয়েই সন্দিহান হয়ে পড়েছেন তিনি।
তবে ফুলকপি ও বেগুন চাষিদের চেয়ে কিছুটা ভালো অবস্থানে আছেন গাজর চাষিরা। অন্যান্য বছরের তুলনায় খানিকটা কম হলেও পাইকারিতে এখন মানভেদে প্রতিমণ গাজর বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১২০০ টাকার মধ্যে।
গাজর চাষি রাকিব বলেন, প্রতি বিঘা জমিতে গাজর আবাদের খরচ ৫০ হাজার টাকার ওপর। এক বিঘা জমি থেকে ৮০ থেকে ১০০ মন গাজর পাওয়া ‍যায়। তাই গাজর চাষিরা কিছুটা হলেও লাভের মুখ দেখছেন।
রাকিবের ভাষ্য, এ বছর পেঁয়াজ, মুলা ও ফুলকপি চাষে লোকসান হয়েছে তারা। গাজর চাষেই কিছুটা লাভবান হয়েছেন তিনি। তবে লাভের এই অংশ চলে যাচ্ছে অন্য সবজির লোকসান পোষাতে।
ঈশ্বরদীর জাতীয় পদকপ্রাপ্ত কৃষক শাজাহান আলি বাদশা বললেন, প্রতি বছর শীতের মৌসুমে ঈশ্বরদীর বিভিন্ন পাইকারি হাট থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ ট্রাক সবজি সারাদেশে সরবরাহ করা হয়। কিন্তু এ বছর ৫০ ট্রাকের বেশি সবজি যাচ্ছে না। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৬ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৬ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৬ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৬ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৬ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৬ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৬ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৬ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৭ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৭ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৭ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৮ ঘণ্টা আগে