টানা কর্মসূচিতেই থাকবে বিএনপি
সরকার পতনের একদফা দাবিতে তফসিল ঘোষণা পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা ছিল বিএনপি’র। কিন্তু ২৮শে অক্টোবর মহাসমাবেশে হামলার প্রতিবাদে হার্ডলাইনে দলটি। হরতালের পর টানা তিনদিনের অবরোধ পালন করেছে বিরোধী জোট।
আগামী রোববার থেকে সারা দেশে ফের ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ ডেকেছে বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলো।
বিএনপি’র একাধিক নেতা জানান, সরকার পূর্বপরিকল্পিতভাবে শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা করে বিএনপিকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। এরপর বিএনপি’র গণতান্ত্রিক কর্মসূচিকে সরকার সন্ত্রাসী কর্মকা-ের ট্যাগ দেয়ার চেষ্টা করেছে। কিন্তু সরকারের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ২৯শে অক্টোবর বিএনপি’র হরতাল কর্মসূচিতে নেতারা সেভাবে মাঠে না থাকলেও ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচিও পালিত হয়েছে।
বিএনপি নেতারা মনে করছেন, এটি আন্দোলনে একধরনের বিজয়। তাই চলমান আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। নেতারা জানিয়েছেন, তফসিল ঘোষণার আগ পর্যন্ত টানা কর্মসূচি থাকবে। যদি তফসিল ঘোষণা হয় তাহলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।
বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে গত বুধবার দলের সিনিয়র নেতাদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক সূত্র জানিয়েছে, মাঠপর্যায়ের নেতাকর্মীদের যেকোনো কৌশলে গ্রেপ্তার এড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া জেলায় জেলায় আরও কঠোরভাবে কর্মসূচি পালনের নির্দেশনা দেয়া হয়েছে। ঢাকাকে বিচ্ছিন্ন করার পাশাপাশি পুরো দেশকে কার্যত অচলের চিন্তা করছে দলটি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।