টাঙ্গাইলের আনারস গেল দুবাইয়ে
চট্টগ্রাম সংবাদদাতা:
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথমবারের মতো মৌসুমি ফল আনারসের ছোট একটি চালান রপ্তানি হয়েছে। এই আনারস উৎপাদিত হয়েছে টাঙ্গাইলে। গত শনিবার চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে হিমায়িত কনটেইনারে এই চালানটি রপ্তানি করে ঢাকার সাউথ ব্রিজ অ্যাগ্রো। গত ছয় বছরে তাজা আনারস রপ্তানির প্রথম চালান এটি।
আনারস রপ্তানিকারক সাউথ ব্রিজ অ্যাগ্রোর ব্যবস্থাপনা অংশীদার রাশেদুর রহমান জানান, আমিরাতে আনারসের বাজার মূলত ফিলিপাইন, ভারত, ইকুয়েডর ও আফ্রিকার দেশগুলোর দখলে। আমিরাতে টাঙ্গাইলের আনারসের এটি মূলত পরীক্ষামূলক চালান। সফল হলে মৌসুমের সময় আনারস রপ্তানির ইচ্ছা রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র জানায়, এই চালানটি রপ্তানি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ কামাল উদ্দিন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস ট্রেডিং কোম্পানিতে। প্রায় সাড়ে পাঁচ হাজার কেজি তাজা ফলের এই চালানে আনারসের পাশাপাশি অন্য ফলও রয়েছে। চালানটিতে আনারসের পরিমাণ ৭২ কেজি।
দেশি জাতের আনারস পাকার পর বেশি দিন সংরক্ষণ করা যায় না। পাকার পর মেয়াদ থাকে বড়জোড় এক সপ্তাহ। এরপরই পচে যায়। তবে আনারসের নানা বিদেশি জাত এনে দেশে চাষ হচ্ছে। এর একটি ফিলিপাইনের এমডি-২ জাতের আনারস। এই আনারস প্রাকৃতিকভাবেই দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। টাঙ্গাইলে এই আনারসের চাষ হচ্ছে। তাতে এই ধরনের আনারস রপ্তানির সুযোগ তৈরি হয়েছে।
পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশে বছরে দুই লাখ টন আনারস উৎপাদন হয়। ২১-২২ অর্থবছরে ২ লাখ ৬ হাজার টন আনারস উৎপাদিত হয়েছিল। ২২-২৩ অর্থবছরে উৎপাদন হয় ১ লাখ ৯৬ হাজার টন। তবে সংরক্ষণে অভাবে প্রতিবছর বিপুল পরিমাণ আনারস নষ্ট হয়ে যায়।
এর আগে সর্বশেষ তাজা আনারস রপ্তানি হয়েছিল ২০১৮ সালের জুনে। ওই বছর ওমান ও মালয়েশিয়ায় আনারসের দুটি চালান রপ্তানি হয়। এরপর আনারস রপ্তানির আর তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।