টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না পুলিশের গুলিতে দৃষ্টি ও শ্রবণশক্তি হারানো মবিনের
নিজস্ব প্রতিবেদক:
পারিবারিক পিছুটানকে উপেক্ষা করে দোকান কর্মচারী মবিন (১৭) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার উত্তরায় মিছিলে যোগ দেন। মিছিলে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তিসহ এক কানের শ্রবণশক্তি হারায় মবিন। প্রতিবন্ধি এক ভাইকে রেখে পাঁচ মাস আগে মারা গেছে তার বাবা। মবিন দৃষ্টি ও শ্রবণশক্তি হারিয়ে ফেলায় তার চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব মবিনের পরিবার। চিকিৎসক জানিয়েছে, অপারেশন করলে দৃষ্টিশক্তি হয়তো ফিরে পাওয়া যেতে পারে। আর এতে খরচ করতে হবে তিন থেকে চার লাখ টাকা।
জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রদের ডাকে সাড়া দিয়ে নিজেই এখন হয়ে পড়েছেন অসহায়। দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন নিজের চিকিৎসার। এই টাকা না হলে মবিনের পরিবারকে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
শনিবার (১৭ আগস্ট) শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিধলকুড়া ইউনিয়নের বড় শিধলকুড়া গ্রামে গিয়ে কথা হয় মবিনের পরিবারের সঙ্গে। মবিনের পরিবার এসব কথা জানান।
মনিবের পরিবার জানায়, প্রতিবন্ধী ছেলে জুলহাসসহ তিন ছেলেকে রেখে পাঁচ মাস আগে মারা যায় মবিনের বাবা মোফাজ্জল হোসেন মাল। এরপর মবিনের মা নাজমা বেগমের পক্ষে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়াও অসম্ভব হয়ে দাঁড়ায়। স্বজনদের পরামর্শে বড় ছেলে নাজমুল হুদা পলাশকে ড্রাইভারের চাকরি ও মবিনকে ঢাকার উত্তরার একটি কম্পিউটারের দোকানে কাজে দেন। খেয়ে না খেয়ে বেশ চলছিল প্রতিবন্ধী ভাই জুলহাস, মা নাজমা বেগম ও মবিনের সংসার।
গত ১৮ জুলাই প্রতিদিনের মতো মবিন উত্তরার রাজলক্ষ্মীর পাশে তিন নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ২৭ নম্বর প্লটে লতিফ এম্পোরিয়ামের ওয়াসিম তালুকদারের কম্পিউটারের দোকানে কাজে যায়। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তখন তুঙ্গে। পারিবারিক পিছুটানসহ সব কিছু ভুলে মবিন দোকান বন্ধ করে মিছিলে যোগ দেয়। এরপর মিছিলটি যখন উত্তরা থানার দিকে যায়, তখন থানার ভেতর থেকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পুলিশ।
পুলিশের ছোড়া ছররা গুলি এসে লাগে মবিনের চোখসহ মাথা ও কানে। মিছিলকারীরা মবিনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। সেখানে প্রায় এক লাখ টাকা খরচ করে চিকিৎসা করলেও এখনো মবিনের মাথায় রক্তক্ষরণ হচ্ছে। টাকার অভাবে হাসপাতালে যেতে না পারায় এখন সে বাড়িতেই আছে।
মবিনের বড় ভাই নাজমুল হুদা পলাশ বলেন, বাবার মৃত্যুর পর ১৫ হাজার টাকা বেতনে এক মালিকের গাড়ি চালাই। ঘটনার দিন আমি বাড়িতেই ছিলাম। বেলা সাড়ে ১১টার দিকে আমার মোবাইলফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল আসে। জানতে চায়, আমি মবিনের বড় ভাই কি না? আমি তাকে হ্যাঁ বলতেই তিনি আমাকে জানান, দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে চলে আসুন। আপনার ভাই মবিন পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে আছে।
এরপর আমি দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে মবিনকে খুঁজে পাই। চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। নিজেদের সব কিছু মিলিয়ে থাকা এক লাখ ২০ হাজার টাকার বেশি আমরা খরচ করেছি। এখন ভিটে মাটি ছাড়া আর কিছুই নেই।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।