টমেটো দ্রুত পচে যায়? সংরক্ষণ পদ্ধতি
টমেটো যেমন স্বাদে সেরা, তেমনই পুষ্টিগুণে ভরা। ভিটামিন সি’তে ভরা এই সবজি সব খাবারের সঙ্গেই দারুণ মানিয়ে যায়। তবে টমেটো খুব দ্রুত নষ্ট হয়ে যায়।
বিশেষ করে এটি সঠিক উপায়ে সংরক্ষণ না করলে দ্রুত নষ্ট হতে পারে। জানুন টমেটো দ্রুত নষ্ট হওয়া থেকে রক্ষা করতে কীভাবে সংরক্ষণ করবেন-
১. আস্ত টমেটো সংরক্ষণে এর উপরের খোসা তুলে ফেলতে হবে। এজন্য ১০ মিনিট টমেটো পানিতে সেদ্ধ করে নিতে হবে। তারপর এর চামড়া তুলে ফেলে তা ঠান্ডা পানিতে কিছুক্ষণ রেখে জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিতে হবে।
২. টমেটো ব্লেন্ড করে পিউরি তৈরির মাধ্যমেও ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। স্যুপ, স্টু, সস ও আরও অনেক কিছুতে ব্যবহার করতে পারবেন এই পিউরি।
৩. টমেটো রোদে শুকিয়েও অনেকদিন সংরক্ষণ করা সম্ভব। এজন্য টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে ও পাতলা টুকরো করে কেটে পিঙ্ক সল্ট দিয়ে কমপক্ষে ১-২ সপ্তাহের জন্য কড়া রোদে শুকাতে দিতে হবে। এই সহজ পদ্ধতিগুলো ব্যবহার করে টমেটো দীর্ঘদিন রান্নায় ব্যবহার করা যাবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।