টমেটোর বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ৩০ মে, ২০২৩ খ্রি:, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ফেনী সংবাদদাতা:
টমেটো চাষ করে ফেনীর সোনাগাজী উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় ২ শতাধিক কৃষক আর্থিকভাবে লাভবান হয়েছেন। টমেটোর বাম্পার ফলন হয়েছে। উপজেলায় এবার ১০২ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। প্রতি হেক্টরে প্রায় ৩৫-৪০ মণ ফলন হয়েছে। দাম ভালো পাওয়ায় গ্রামাঞ্চলে কৃষকের মুখে হাসি ফুটেছে।
কৃষি অফিসের তথ্যমতে, উপজেলায় চাষ হওয়া ১০২ হেক্টরের মধ্যে বারি টমেটো ২০ হেক্টর, মানিক ৩৮ হেক্টর, রতন ৩২ হেক্টর, রোমা ভিএফ ও সফল ৬ হেক্টর করে ১২ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। গত বছর উপজেলায় ৬৫ হেক্টর জমিতে টমেটো চাষ হয়। এ বছর ৩৭ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে।
চাষিরা জানান, দিন দিন উপজেলার গ্রামাঞ্চলের কৃষকরা টমেটো চাষের দিকে ঝুঁকছেন। যদিও তাদের অন্যতম পেশা ধান। ধানের পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শে বিভিন্ন ধরনের সবজি চাষে আগ্রহ বাড়ছে। এতে ভালো সফলতা পাওয়ায় প্রতি বছর চাষ বাড়ছে। উপজেলার চর সোনাপুর এলাকা থেকে গত তিন-চার মাস ধরে প্রতিদিন গড়ে ১০০-২০০ মণ টমেটো স্থানীয় বাজারসহ জেলা শহরে পাঠানো হয়েছে। মৌসুমের শেষদিক হওয়ায় বাজারে এখন ১ হাজার ৮০০ টাকা মণ দরে টমেটো বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বাড়লে দাম কমে যায়।
উপজেলার চর সোনাপুর ও সুজাপুর এলাকায় গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন কৃষক মাঠ থেকে টমেটো সংগ্রহ করে সড়কের পাশে জমা করছেন। সেখানে টমেটো বাছাই করে ২০ কেজি করে ঝুড়িতে এবং ৫ কেজি করে জালি ব্যাগে ভরছেন। কৃষকরা জানান, এসব টমেটো সোনাগাজী পৌর শহর ছাড়াও ফেনী শহরে পাইকারি বাজারে বিক্রির জন্য চলে যাবে। সেখান থেকে হাত বদল হয়ে টমেটোগুলো ভোক্তাদের কাছে পৌঁছে যাবে।
সোনাপুর এলাকার ফকির আহাম্মদ জানান, তারা তিনজন মিলে ১২ লাখ টাকা খরচ করে ৫ একর জমিতে টমেটো চাষ করেছেন। গত চার মাস ধরে টমেটো বিক্রি করছেন। বাজারে এখন দাম খুব ভালো। এ পর্যন্ত তারা ১৫ লাখ টাকার টমেটো বিক্রি করেছেন। তার জমিতে যে পরিমাণ টমেটো আছে, তা আরও প্রায় ৩ লাখ টাকায বিক্রি করতে পারবেন। এতে সব খরচ বাদ দিয়ে ৬-৭ লাখ টাকা লাভ হবে।
পশ্চিম চর দরবেশ এলাকার কৃষক জাহিদুল হক জানান, গত বছর সোনাগাজীর বাজারগুলোয় প্রতি কেজি টমেটো ৩০০ টাকায় বিক্রি হয়েছে। তখন তিনি টমেটো চাষের সিদ্ধান্ত নেন। তিনি এবার ৮ লাখ টাকা খরচ করে ৪ একর জমিতে টমেটো চাষ করেছেন। মাটির গুণাগুণ ভালো থাকায় ফলন বেশ ভালো হয়েছে। তিনি টমেটো বিক্রি করে খুব লাভবান হচ্ছেন। গত চার মাসে তিনি ১২ লাখ টাকার টমেটো বিক্রি করেছেন। আরও প্রায় ২-৩ লাখ টাকার টমেটো বিক্রি করতে পারবেন। ভবিষ্যতে তিনি আরও বেশি জমিতে টমেটো চাষ করবেন।
তিনি বলেন, ‘মাঠের হিসেব মতে, এবার প্রতি হেক্টর জমিতে প্রায় ৩৫-৪০ মণের মতো ফলন হয়েছে। কৃষি বিভাগের সঠিক তদারকি ও পরামর্শ মেনে ফসলের পরিচর্যা করায় টমেটোর বাম্পার ফলনের পাশাপাশি কৃষকরা লাভবান হয়েছেন। আগামীতে উপজেলায় টমেটোর চাষাবাদ বৃদ্ধি পাবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












