টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত হবে মেট্রোরেল
, ০৮ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মেট্রোরেল দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর থেকে সংবাদমাধ্যমকে এ কথা জানান তিনি।
আমিন উল্লাহ নুরী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে ঢাকা মেট্রো (মেট্রোরেল) শুরু হলো। উনি আমাদের নির্দেশনা দিয়েছেন আগামী ২০৩০ সালের মধ্যে ঢাকায় জনবান্ধব গণপরিবহন আনতে হবে। সে কারণেই মেট্রো আসছে। উনি মেট্রোরেলে এমআরটি লাইন-৬ উদ্বোধন করেছেন। আমরা আশা করছি, আগামী নভেম্বরের মধ্যে আপ টু মতিঝিল পর্যন্ত লাইন সিক্স সম্প্রসারিত হবে। লাইন টু এবং সিক্সের দিয়াবাড়ি থেকে টঙ্গী সম্প্রসারণের কাজটুকু আমাদের বাকি। জাপান আমাদের আরও কো-অপারেশন করবে। জাইকা আগ্রহ দেখিয়েছে আমাদের অন্য লাইনগুলো করার জন্য। সে কারণে জাপানের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে।
সড়ক সচিব বলেন, মতিঝিল থেকে কমলাপুরের কার্যক্রম ২০২৬ সালের মধ্যে শেষ হয়ে যাবে। এটা শেষ হওয়ার পর আমরা শুরু করব দিয়াবাড়ি থেকে আপ-টু টঙ্গী।
এমআরটির বাকি লাইনগুলো সবাই আগ্রহ দেখাচ্ছে জানিয়ে তিনি বলেন, এখন সবাই আগ্রহ দেখাচ্ছে। এডিবি, কোরিয়াসহ ওয়ার্ল্ড ব্যাংকও আগ্রহ দেখাচ্ছে।
প্রধানমন্ত্রীর ষষ্ঠবারের জাপান সফরে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা এবং চুক্তি সই হয়েছে। যার মধ্যে মেট্রোরেল রয়েছে। এর আওতায় মেট্রোরেলকে দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত করা হবে। যার অর্থায়ন করবে জাইকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)