ঝুঁকি নিয়েই খোলা হয়েছে বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেট
চলতি মাসেই কয়েকদিনের ব্যবধানে রাজধানীতে দুটি ভয়াবহ অগ্নিকা-ে ঘটনা ঘটেছে। এসব অগ্নিকা-ে বঙ্গবাজার ও নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বস্ব হারিয়ে পথে বসেছেন হাজারও ব্যবসায়ী। এসব ঘটনায় আলাদা আলাদা একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখনও প্রতিবেদন জমা দিতে পারেনি কোনও কমিটি।
তদন্ত সূত্র বলছে, দুইটি ঘটনার তদন্তই প্রায় শেষের দিকে। খুব শিগগিরই প্রতিবেদন জমা দেওয়া হবে। যদিও ঠিক কবে জমা দেওয়া হবে তা সুনির্দিষ্ট করে জানাতে পারেনি তদন্ত কমিটি।
সরেজমিনে বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত মার্কেটের কিছু দোকান খুলে এরইমধ্যে বিকিকিনি শুরু করেছেন ব্যবসায়ীরা। বঙ্গবাজার এলাকার মহানগর শপিং কমপ্লেক্সের নিচে ফুটপাতে, এনেক্স টাওয়ার চার তলা পর্যন্ত প্রায় বেশিরভাগ দোকানই খোলা হচ্ছে। এছাড়াও বঙ্গ ইসলামিয়া মার্কেটও কিছু দোকান ঈদের আগেই খুলে দেওয়া হয়েছিল। ঈদের এক সপ্তাহ পর ফেরা দোকান খুলে বসেছেন ব্যবসায়ীরা। আর এনেক্স টাওয়ারের পাঁচ থেকে সাত তলা পর্যন্ত নতুন করে মেরামত করা হচ্ছে।
এদিকে ঝুঁকির মধ্যেই ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ব্যবসায়ী বণিক সমিতির অনুমতি নিয়ে ঈদের আগেই দোকান খুলেছিলেন সেখানকার অনেক ব্যবসায়ী। ঈদের পর গত শনিবার আবারও নতুন করে দোকান খুলতে দেখা গেছে।
নিউ সুপার মার্কেট নিয়ে ফায়ার সার্ভিস বলছে, মার্কেটটি অগ্নিকা-ের আগেই অতিঝুঁকিপূর্ণ ছিল। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় আবারও মার্কেট খোলাটা কতটা যুক্তিসঙ্গত, তা ভেবে দেখা দরকার।
এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (অপারেশন ও মেইনটেন্যান্স) বলেন, সম্প্রতি যে অগ্নিকা-ের ঘটনাগুলো ঘটছে, এরমধ্যে যেগুলো এখনও ঝুঁকিপূর্ণ সেগুলো সংশ্লিষ্টদের আমরা বুঝিয়ে দিয়েছি। নিউ সুপার মার্কেটে আগেও অতিঝুঁকিপূর্ণ ছিল। অগ্নিকা-ের পর সেটা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ অবস্থায় মার্কেট খুলে দেওয়াটা কতটা যুক্তিসংগত যারা অনুমতি দিয়েছেন তারাই ভালো জানেন।
তিনি বলেন, ‘একটি বিষয় আমরা সবসময় দেখতে পাচ্ছি। বিদ্যুৎ কোম্পানির গুলোর কাজের অবহেলা। তাদের চুক্তি অনুযায়ী কয়টা মার্কেটে বিদ্যুৎ ব্যবহার করছে। দেখা যাচ্ছে চুক্তির বাইরে গিয়ে অবৈধভাবে আরও দিগুণ বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। এসব এলোমেলো ভাবে বিদ্যুৎ ব্যবহার কারণে অগ্নিকা-ের কারণ হয়ে দাঁড়িয়েছে।’
বঙ্গবাজার ও নিউ সুপার মার্কের অগ্নিকা-ের ঘটনায় তদন্ত বেশিরভাগই সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘খুব অল্প সময়ে আমরা সেই প্রতিবেদন সংশ্লিষ্টদের কাছে জমা দিতে পারবো।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা নিউ সুপার মার্কেটের দক্ষিণ বণিক সমিতির এডহক কমিটির সদস্য সচিব কাজী আবু খায়েল বাংলা ট্রিবিউন বলেন, ‘ফায়ার সার্ভিসের আগুন নির্বাপণ করার পর আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন। তাদের আর কোনও কাজ নেই। তারপর আমরা ডিপিডিসি-তে আবেদন করে বিদ্যুৎ এর ব্যবস্থা করেছি। পরবর্তী সময়ে ১৮ এপ্রিল থেকে আমরা নিচ তলা এবং দ্বিতীয় তলা খুলে দিয়েছি।’
ফায়ার সার্ভিস মার্কেটটিকে এখনও ঝুঁকিপূর্ণ বলছে, এছাড়া প্রশাসনের কোনও অনুমতি নেওয়া হয়েছে কিনাÍ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিচ তলা এবং দ্বিতীয় তলা খুব বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়নি। যা হয়েছে সব তৃতীয় তলায়। তৃতীয় তলায় কাজ চলছে নতুনভাবে প্রস্তুত করা হচ্ছে। অন্য কেউ অনুমতি দেয়নি। আমাদের সমিতির কমিটির পরামর্শেই মার্কেট খুলে দেওয়া হয়েছে।’
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।