ঝরে পড়া আম থেকেই ৬ হাজার কোটি টাকা আয় সম্ভব
চাঁপাইনবাবগঞ্জে ঝরে পড়া আম থেকেই প্রতি বছর আয় করা সম্ভব ৬ হাজার কোটি টাকা। যার মধ্যে আমচুর থেকে প্রায় ১ হাজার কোটি, আচার থেকে ৪ হাজার কোটি টাকা, কাঁচা আমের পাউডার ও আমসত্ত্ব থেকে ১ হাজার কোটি টাকা আয় করা সম্ভব।
এছাড়া পাকা ও শুকনো আমের পাল্প ও আমসত্ত্ব থেকেও আয় করা যাবে অনেক টাকা।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ আম গবেষণা কেন্দ্রে আম শিল্প ও আগামীর সম্ভাবনা বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশন আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য উঠে আসে।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক তার স্বাগত বক্তব্যে প্রতিবছর বিরূপ আবহাওয়া ও বিভিন্ন কারণে নষ্ট হওয়া আমের ক্ষতির পরিমাণ তুলে ধরে বলেন, এসব আম আমরা কাজে লাগাতে পারলে জেলার অর্থনীতি একদিকে যেমন আরও সমৃদ্ধ হতো, তেমনি আমচাষিরা গত কয়েক বছর ধরে যে লোকসান গুণছেন, তা থেকে কিছুটা রেহাই পেতেন।
তিনি জেলার আমের উৎপাদনের পরিসংখ্যান তুলে ধরে বলেন, জেলার পাঁচ উপজেলায় ৪৫ হাজার হেক্টর জমিতে আম উৎপাদিত হয় ১২ লাখ ৫৯ হাজার ৯০০ মেট্রিক টন। এ জেলায় মোট ১২ জাতের আম বাগান রয়েছে। আর এসব আম উৎপাদনে কীটনাশক ব্যবহার করা হয় প্রায় দেড় হাজার কোটি টাকার। সম্ভাবনাময় এ আম শিল্পকে এগিয়ে নিতে হলে নতুন নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি আমের বহুবিধ ব্যবহার বাড়াতে হবে। আর এ জন্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকেই এগিয়ে আসতে হবে অগ্রাধিকার ভিত্তিতে।
এদিকে আম গবেষণা কেন্দ্রে আয়োজিত সভায় লিখিত বক্তব্যে আরও বলা হয়, জেলায় মোট ফজলি আম উৎপাদন হয় ৭ হাজার ৬৯০ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে উৎপাদন ধরা হয়েছে ৪০ মেট্রিক টন। সে হিসেবে ফজলি আম উৎপাদনের মোট পরিমাণ ৩ লাখ ৭ হাজার ৬০০ মেট্রিক টন। ক্ষিরসাপাত ৩ হাজার ৯৬৫ হেক্টরে উৎপাদন হয় ১ লাখ ৩৮ হাজার ৭৭৫ মেট্রিক টন। ল্যাংড়া ৩ হাজার ১৩০ হেক্টরে উৎপাদন হয় ৯৩ হাজার ৯০০ মেট্রিক টন। গোপালভোগ ১ হাজার ৬২৫ হেক্টরে ৩৫ হাজার ৭৫০ মেট্রিক টন আম। বোম্বাই ৯১১ হেক্টরে ২৭ হাজার ৩৩০ মেট্রিক টন। আশ্বিনা ৮ হাজার ৩৬৫ হেক্টরে ৩ লাখ ৩৪ হাজার ৬০০ মেট্রিক টন। লক্ষণভোগ ২ হাজার ১৫ হেক্টরে ৫০ হাজার ৩৭৫ মেট্রিক টন। আম্রপালি ১ হাজার ২৯৩ হেক্টরে ১৯ হাজার ৩৯৫ মেট্রিক টন। মল্লিকা ৭০ হেক্টরে ৮৪০ মেট্রিক টন। অন্যান্য উন্নত জাত ৩ হাজার ২১৫ হেক্টরে ৪৮ হাজার ২২৫ মেট্রিক টন। গুটি ২ হাজার ৪৫৯ হেক্টরে ৪৯ হাজার ১৮০ মেট্রিক টন। বারোমাসি ও নতুন বাগানের আম ১০ হাজার ২৬২ হেক্টরে ১ লাখ ৫৩ হাজার ৯৩০ মেট্রিক টন।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।