ঝরে পড়া আমেই শুরু ‘আম বাণিজ্য’
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
এ বছর দেশজুড়ে মৃদু, মাঝারি, তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। টানা তাপদাহে ঝরেছে গাছের আম। গেল সপ্তাহ দুই দফা হালকা ঝড়-বৃষ্টিও হয়েছে। এর প্রভাবেও ঝরেছে কিছু আম। তবে ঝড়-ঝঞ্ঝাসহ আবহাওয়ার নানা প্রতিকূলতায় গুটি অবস্থায় এভাবে কিছু আম ঝরে পড়ার ঘটনা ঘটে সব সময়ই। এরপরও যা অবশিষ্ট থাকে সেই আম রাজশাহীর চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে বাজারজাত করা হয়। পুরো মৌসুমে প্রায় হাজার কোটি টাকার আম বাণিজ্য হয় এ বৃহত্তর রাজশাহী অঞ্চলে।
মূলত এ ঝরে পড়া আমের বিক্রি দিয়েই শুরু হয় ‘আম বাণিজ্য’। এতে একদিকে ব্যবসার সূচনা হয় অন্যদিকে ঝরে পড়া কাঁচা আমেই মেটে ভোক্তাদের আগাম চাহিদা। এ কাঠফাটা গরমে শরীরকে সতেজ ও সজীব রাখতে কাঁচা আমের জুসের কোনো জুড়ি নেই। এছাড়া আচার ও মোরব্বার জন্য এ সময়টায় রাজশাহী ও আশপাশের অঞ্চলে কাঁচা আমের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ।
চলতি মৌসুমে খরতাপ ও হালকা ঝড়-বৃষ্টিতেই গাছের আম ঝরে পড়ছে। তাই রাজশাহী অঞ্চলের আমচাষিরা বাগানের ঝরে পড়া আম কুড়িয়ে হাট-বাজারে বিক্রি করছেন।
অন্য সময় ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হয় ঝরে পড়া কাঁচা আম। কিন্তু গেল কদিন থেকে রাজশাহীর বিভিন্ন বাজারে মানভেদে প্রতি কেজি কাঁচা আম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোজদার হোসেন বলেন, এ বছর রাজশাহীতে ১৮ হাজার হেক্টর জমির বাগানে ২ লাখ ৩০ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তবে গত দুদিনে বেশ কিছু এলকায় হালকা ঝড় ও কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে। এতে কিছু আম ঝরেছে। যদিও এতে উৎপাদনের কোনো ঘাটতি হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)