ঝগড়া-বিবাদের কু-স্বভাবটি পরিহার করা অপরিহার্য কর্তব্য
(২য় অংশ)
হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট জনৈক মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে, মহিলাটি নফল নামায খুব বেশী বেশী আদায় করে এবং দান-খয়রাত করতেও কার্পণ্য করে না, নফল রোযা রাখার ব্যাপারেও ত্রুটি করে না। কিন্তু এসবের পাশাপাশি মহিলাটি তার প্রতিবেশীদেরকে অশ্লীল ভাষা প্রয়োগ করে মনে কষ্ট দেয়।
ইহা শুনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, সে ইবাদত-বন্দিগী বেশী বেশী করলেও প্রতিবেশীকে কষ্ট দেয়ার কারণে জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ!
পক্ষান্তরে বিপরীত অপর এক মহিলার কথা উল্লেখ করা হয়েছে, সে তেমন একটা নফল ইবাদত-বন্দেগী করেনা তবে সামান্য কিছু পনীর সে দান করে। কিন্তু প্রতিবেশী তার যবান দ্বারা কোন কষ্ট পায় না। তাদের সাথে দুর্ব্যবহার সে করে না এবং তাদের সাথে অশ্লীল বাক্য প্রয়োগ ও গালিগালাজ করে না।
তার কথা উল্লেখ করলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাকে জান্নাতী বলে আখ্যায়িত করলেন। সুবহানাল্লাহ!
বুখারী ও মুসলিম শরীফ উনাদের মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “যে ব্যক্তি ন্যায়ের উপর থেকেও ঝগড়া-বিবাদ পরিহার করে, তার জন্য বেহেশতের মধ্যভাগে প্রাসাদ নির্মাণ করা হয়। ”
উপরোক্ত সূরা হুজুরাত শরীফ উনার মধ্যে বর্ণিত আয়াত শরীফ উনার মধ্যে মুসলমানদের পরস্পর পরস্পরের মধ্যে যুদ্ধ-বিগ্রহ, খুনাখুনি, মারামারি, কলহ, ঝগড়া-বিবাদ এসব অন্যায় থেকে বিরত থাকার ব্যাপারে কঠোর নির্দেশ করা হয়েছে। পাশাপাশি কখনো এসব অন্যায় কাজ সংঘটিত হলে যথাশীঘ্র তা নিরসনের ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য কর্তব্য।
(মাসিক আল বাইয়্যিনাত শরীফ ২২৭ তম সংখ্যা থেকে প্রকাশিত)
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।