জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণা, বেড়েছে দাম
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৩ খ্রি:, ২১ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দিনে ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া ও সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো। রপ্তানি করা দেশগুলোর এমন সিদ্ধান্তে এক লাফে ব্যারেল প্রতি তেলের দাম বেড়েছে পাঁচ ডলার।
গত রোববার (২ এপ্রিল) এক ভার্চুয়ালি বৈঠক শেষে তেল রপ্তানি করা ২৩ দেশের সমন্বয়ে গঠিত ওপেক প্লাস উৎপাদন কমানোর ঘোষণা দেয়। এ ঘোষণার পরের দিনই গতকাল সোমবার (৩ এপ্রিল) বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি সাত শতাংশ বেড়ে ৮৫ ডলার ছাড়িয়ে গেল।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে গিয়েছিল। কিন্তু যখন দাম যুদ্ধের আগের অবস্থায় ফিরে আসল, তখনই ওপেক প্লাস এ সিদ্ধান্ত নিলো।
ওপেক প্লাসের এ ঘোষণার পর পরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এরই মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬ ডলার বেড়ে ৮৫.৫৪ ডলার হয়েছে। ইউএস ক্রুডের দাম ৫.২২ ডলার বেড়ে হয়েছে ৮০.৮৯ ডলার।
এদিকে বাজার স্থিতিশীল রাখতে রপ্তানিকারক দেশগুলোকে তেলের উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এর আগে গত বছরও তেল-উৎপাদনকারী শীর্ষ দেশগুলোর জোট ওপেক প্লাস দৈনিক ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তে পৌঁছায়। যা ২০২০ সালের পর থেকে ছিল সর্বোচ্চ। এছাড়া ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর এই হার ছিল বৈশ্বিক সরবরাহের প্রায় ২ শতাংশের সমান।
রয়টার্স বলছে, তেল-উৎপাদনকারী শীর্ষ দেশগুলো আলাদা করে উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী, সৌদি আরব প্রতিদিন ৫ লাখ ব্যারেল, ইরাক ২ লাখ ১১ হাজার ব্যারেল, সংযুক্ত আরব আমিরাত ১ লাখ ৪৪ হাজার ব্যারেল, কুয়েত ১ লাখ ২৮ হাজার ব্যারেল, আলজেরিয়া ৪৮ হাজার ব্যারেল এবং ওমান ৪০ হাজার ব্যারেল তেল কম উৎপাদন করবে।
সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, এই পদক্ষেপটি তেল বাজারের স্থিতিশীলতাকে সমর্থন করার লক্ষ্যে একটি সতর্কতামূলক ব্যবস্থা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)