জোট গঠনের বিষয়ে আলোচনায় ব্যস্ত স্বতন্ত্র সংসদ সদস্যরা
, ২৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সামিন, ১৩৯১ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দ্বাদশ জাতীয় সংসদে সক্রিয় ভূমিকা রাখতে জোট গঠনের বিষয়ে আলাপ আলোচনা করছেন নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যরা। এদিকে, ১১ জন সদস্য নিয়েই সংসদে বিরোধী দল হতে আগ্রহী জাতীয় পার্টি, জানিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।
দ্বাদশ সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ৬২ জন স্বতন্ত্র প্রার্থীকে সংসদ সদস্য হিসেবে জয়ী হতে দেখল দেশ। এর আগে এত বেশি স্বতন্ত্র প্রার্থীর জয়ের নজির নেই।
যে কারণে আলোচনা চলছে, এবার জাতীয় সংসদে স্বতন্ত্রদের নিয়ে কোনো জোট হবে কি না।
এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় লাভ করা মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, আজকে আমি সংসদের চিফ হুইপের কাছে প্রস্তাব করেছি, আমাদের (স্বতন্ত্র) নিয়ে বসতে। বসার পর আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত দেব। যেহেতু আজকে আমরা স্বতন্ত্র, আমরা একেকজন একেক জায়গা থেকে এসেছি। আমরা আজকে আমাদের পরিচয় পর্ব শেষ করেছি। সবার সঙ্গে আলোচনা করে আমি আমাদের প্রস্তাব দিয়ে আসছি চিফ হুইপকে।
তিনি আরও বলেন, বসার পর, আমরা জোট করতে চাই কি চাই না, আমাদের দাবিগুলো, আমরা আমরা আলোচনা করার পর জানাবো।
জোট করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা যারা স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিলাম, আমরা আগামী দুই একদিনের মধ্যেই বসব। বসে সিদ্ধান্ত গ্রহণ করে সেটা আমরা চিফ হুইপকে জানাব।
আলাদা কোনো জোট হলে কাকে নেতৃত্বের বিষয়ে কাকে ভাবছেন - জানতে চাইলে তিনি বলেন, এটা একক কোনো সিদ্ধান্ত নয়। সবার অনুমতি নিয়ে, সবাই যাকে চাইবে, সেই থাকবে নেতৃত্বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাসপাতালে চিকিৎসাধীন নারীর সম্ভ্রমহরণ, যুবক আটক
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মৌসুমের প্রয়োজনীয় সার সরকারের কাছে নেই -শিল্প সচিব
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সারা দেশে টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আবু সাঈদ হত্যা মামলা: ৩০ আসামির কার কী সাজা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ অ্যাপ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিন আসামির আমতু্যু কারাদ-
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যাচ্ছে -আসিফ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার -তথ্যমন্ত্রী
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হেল্পলাইনে ৮৭ লাখ কল সেবা দিয়েছে’
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব পড়েছেন, কেবল মূল আইনটাই এড়িয়ে গেছেন
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)