জেলে থেকে মাছ ব্যবসায়ী, মাসে তিন লাখ আয় কেফায়েতের
, ০১ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ সামিন, ১৩৯১ শামসী সন , ১৪ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ৩০ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নোয়াখালীর নিঝুমদ্বীপ ইউনিয়নের কেফায়েত হোসন। মেঘনার সঙ্গে সম্পর্ক থাকায় জেলে পেশা দিয়েই শুরু করেছিলেন কর্মজীবন। প্রায় দশ বছর কাজ করেছেন জেলে হিসেবে। নদী-সাগরে মাছ ধরে মজুরি যা পেতেন তা দিয়েই সংসার চালাতেন। একবার সাত নম্বর বিপদ সংকেতে ট্রলার ডুবে যাওয়ায় সাগরে ভেসে ছিলেন পুরোদিন। সন্ধ্যার দিকে অন্য ট্রলার তাদের উদ্ধার করে কূলে নিয়ে আসে। তারপর জেলে পেশা ছেড়ে দিয়ে শুরু করেন মাছের ব্যবসা। মাত্র দুই হাজার টাকা পুঁজিতে মাছের ব্যবসা শুরু করে এখন কোটিপতি কেফায়েত হোসেন।
কেফায়েত হোসেন বলেন, আমার কোনো পুজি ছিল না। মনের জোর থেকে ব্যবসা শুরু করি। একজনের কোল্ড স্টোরেজ ১৬ হাজার টাকায় ভাড়া নিয়ে ব্যবসা শুরু করলাম। তখন চিংড়ি, বাটা মাছ পেতাম খালি। তারপর দুই মাস ইলিশ ধরা পড়ে। আমার দুই ভাই ছিল ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তখন দুই মাসে ৩৫ লাখ টাকার ব্যবসা হয়েছে। অনেক কষ্টের বিনিময়ে আল্লাহ সফলতা দিয়েছেন।
কেফায়েত হোসেন আরও বলেন, আমার ট্রলার ডুবে যাওয়ার পর আমার কাছে মাত্র দুই হাজার টাকা ছিল। ১৬ হাজার টাকার ঘর ভাড়া নিতে এই দুই হাজার টাকা জামানত হিসেবে দিয়েছিলাম। আর কোনো টাকা ছিল না। তখন আমার হাতের দুইটা স্বর্ণের আংটি ছিল। আংটি দুইটা ১৬ হাজার টাকায় বিক্রি করেছিলাম।সেই টাকায় মাছ ব্যবসার জন্য ঝুড়ি, বরফ ক্রয় করি। ১০/১২ দিন পর আমার পুঁজির ১২ হাজার টাকা শেষ। আমার ভাগিনাকে দিয়ে এক ঝুড়ি মাছ বিক্রি করতে পাঠালাম সে ৩ হাজার টাকা লস করে দিল। তারপর নদীতে ইলিশ দেখা দেওয়ায় ভাগ্য ফিরতে শুরু করে। আমার দুই ভাইও অনেক পরিশ্রম করেছে। বর্তমানে আমার আট নয়টা ট্রলার আছে। ২০/২৫টা দাদন দেওয়া ট্রলার আছে। একটা রিসোর্ট করেছি ইলিশ মাছের টাকা দিয়ে। বাড়িতে ঘর করেছি। কোনো কোনো মাসে তিন লাখ টাকা, কোনো মাসে এক লাখ টাকা আসে, কোনো মাসে ২০ হাজার টাকা আসে। ইলিশ মাছ পাওয়ার ওপর নির্ভর করে। যখন ইলিশ বেশি পাওয়া যায় তখন লাভ বেশি হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে মামলা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘গুনে গুনে ঘুষ’ নেয়ার ঘটনা প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে -ফখরুল
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নেই -এ্যানি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাপলা চত্বরের ঘটনায় হাসিনা-আজিজসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে -অর্থমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টুথপেস্টে প্লাস্টিক ‘গবেষণা’ নিয়ে প্রশ্ন, দেশীয় কোম্পানীকে ‘ক্ষতিকর’ বলে ভারতীয় কোম্পানীকে ‘নিরাপদ’ ঘোষণা!
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুলিস্তানে আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ১০-১৫ দিন সময় লাগবে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৪৩ হাজার কৃষক
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)