জেলা জজকে কারাগারে পাঠানোর নির্দেশ
কোনো ফৌজদারি মামলার আসামি নয়। এবার কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে খোদ জেলা জজকে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে কুমিল্লার জেলা জজ মাসুদ রানাকে কারাদ- দিয়েছে হাইকোর্ট। আদালতের আদেশ অগ্রাহ্য করায় তাকে এক মাসের কারাদন্ড দেয়া হয়। বিচারক বদরুজ্জামান এবং বিচারক মাসুদ হাসান দোলনের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এ তথ্য জানিয়েছেন বিচারক সোহেল রানার আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রায়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।
তবে আদালত অবমাননায় জেল-জরিমানার দ- পাওয়ার তিন ঘণ্টার মাথায় কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা ৩০ দিনের জামিন পেয়েছে।
সোহেল রানার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক বদরুজ্জামান ও বিচারক এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বেলা সোয়া দুইটার দিকে এই আদেশ দেয়। রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে তিনি জামিন পেয়েছেন।
এক মামলায় উচ্চ আদালতের আদেশ উপেক্ষার বিষয়ে ব্যাখ্যা দাখিল করেছিলো সোহেল রানা। ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে সোহেল রানার প্রতি আদালত অবমাননার রুল দিয়েছিলো হাইকোর্ট। রুলের শুনানি শেষে হাইকোর্ট রায় দেয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।