জেলপালানো দাগি আসামিরা এখন সুন্দরবনে বেপরোয়া দস্যু
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ সাদিস, ১৩৯২ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আবারও সুন্দরবনে তৎপর হয়ে উঠেছে বনদস্যুরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালানো দাগি আসামি এবং ছয় বছর আগে আত্মসমর্পণ করা দস্যুরা সুন্দরবনে গিয়ে শুরু করেছে দস্যুতা।
জানা গেছে, আত্মসমর্পণ করা বনদস্যু আলিম বাহিনীর প্রধান আব্দুল আলিম, মিলন, জিয়া, জনাব ও নুরু বর্তমানে ভারতে বসে চাঁদা দাবি করছে। গত কয়েক বছর ধরে সুন্দরবন দস্যুমুক্ত থাকলেও বর্তমানে দু-একটি বাহিনী নতুন নামে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের আকবর তরফদারের ছেলে আব্দুল্লাহ তরফদার (৪২) গত ১৪ সেপ্টেম্বর নারীপাচার মামলায় জেলে যায়। গত ৫ আগস্ট রাতে সাতক্ষীরা জেলা কারাগার ভাঙা হলে সেখান থেকে পালিয়ে কৈখালী ইউপির পারাণপুর গ্রামে তার এক আত্মীয়ের বাড়ি আশ্রয় নেয়। ৬ আগস্ট রাতে টেংরাখালি গ্রামের আরও কয়েকজন মিলে মিরগাং মোড় দিয়ে সুন্দরবনে প্রবেশ করে। বনদস্যুতায় নামা আব্দুল্লাহ বাহিনীর প্রধান আব্দুল্লাহর সঙ্গে ১০ থেকে ১২ জনের একটি দল রয়েছে। তাদের অধিকাংশ কারাগার থেকে পালানো বলে জানা গেছে।
সাতক্ষীরা জেলা কারাগারের দায়িত্বে থাকা হাসনা জাহান বিথী বলেন, ‘জেল থেকে সাত-আট জন আসামি এখনও পলাতক। তাদের ধরতে প্রশাসন কাজ করছে।’
সাতক্ষীরা জেলা কারাগারের সুপার এনায়েত উল্লাহ বলেন, কারাগার থেকে পালানোর ঘটনার পর সদর থানায় ৮৭ জন হাজতি ও কয়েদির নামে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৩৩ জন ফিরে আসে। এখনও ৫৪ জন বাইরে রয়েছে। এর মধ্যে দুই জন রয়েছে ফাঁসির আদেশপ্রাপ্ত।
তিনি বলেন, ‘আব্দুল্লাহ তরফদার মানবপাচার মামলায় গত ১৫ জুলাই শ্যামনগর থানার মাধ্যমে কারাগারে আসে। ৫ আগস্ট রাতে পালিয়ে যায়। এখনও কারাগারে আসেনি। সে হাজতি ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)