জুলাই গণহত্যার বিচারে বাড়ানো হতে পারে ট্রাইব্যুনাল -তাজুল ইসলাম
জুলাই গণহত্যা মামলার বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা ও আসামির সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ায় বিচারকার্য দ্রুত সম্পন্ন করার স্বার্থে ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানোর কথা ভাবছে অন্তর্র্বতী সরকার। তদন্তে গতি আনতে তদন্ত সংস্থা ও প্রসিকিউশনেও জনবল বাড়ানোর কথা বিবেচনায় রয়েছে সরকারের।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিচারক গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের মামলার সংখ্যা বেড়েছে, আসামির সংখ্যা বেড়েছে। এ কারণে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এ ছাড়া তদন্তে গতি আনতে তদন্ত সংস্থা ও প্রসিকিউশনে জনবল বাড়ানোর কথাও ভাবছে সরকার।
এ সময় দক্ষ জনবল নিয়োগের ওপর গুরুত্বারোপ করে ট্রাইব্যুনাল।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।