জুলাই-আগস্টের মামলা নিয়ে গেন্ডারিয়া থানার ওসির বাণিজ্য!
, ১৮ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৪ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহেদ খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জুলাই-আগস্টের ঘটনাকে পুঁজি করে স্থানীয় বড় ব্যবসায়ীদের নামে মামলা দেওয়া, মামলার ভয় ও মামলা থেকে নাম বাদ দেয়ার জন্য টাকা আদায় করছেন তিনি। এমনকি জেলখানায় থাকা ব্যক্তিকেও মামলায় গ্রেফতার দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
অভিযোগকারীরা বলছেন, ওসি জনগণের সেবক না হয়ে দানব হয়ে উঠছেন। এলাকার বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ীদের আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে তাদের হয়রানি করে চলেছেন। তার ভয়ে রাজনীতি না করা অনেক ব্যবসায়ী এলাকা ছাড়া হয়ে আছেন। শুধু তাকে চাঁদা না দেওয়ার কারণে তাদের এলাকা ছাড়তে হয়েছে। আবার কেউ কেউ আওয়ামী লীগ পদ-পদবীধারী হয়েও ওসিকে টাকা দিয়ে দিব্যি এলাকায় আছেন। এমনকি তাদের নামে মামলা হলেও বিপুল অঙ্কের টাকা দিয়ে নাম কাটিয়ে নিয়েছেন।
ওসির এমন অনৈতিক কর্মকা- নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। তবে ওসি আবু সাহেদ খান তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, একটি গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। আইনের পরিপন্থি কোনও কাজের সঙ্গে তিনি জড়িত নন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)