জি-৭ জোটের সম্মেলন শুরু, যা থাকছে এজেন্ডায়
জাপানের হিরোশিমায় বিশ্বের সাত বৃহৎ অর্থনীতির দেশকে নিয়ে গঠিত জি-৭ জোটের শীর্ষ সম্মেলন গতকাল জুমুয়াবার (১৯ মে) শুরু হয়েছে।
জোটভুক্ত দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা এতে অংশ নিয়েছে।
গত বছরের মতো এবারো জি-৭ জোটের সম্মেলনের প্রধান এজেন্ডা বা আলোচনার বিষয় হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এবারের সম্মেলনে রাশিয়ার ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা আসবে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় অস্ত্র যেন রাশিয়া তৈরি করতে না পারে সে বিষয়টি দেখা হবে। এছাড়া আগে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেগুলোতে যেন কোনো ফাঁক-ফোঁকর না থাকে সেটির ওপর জোর দেবেন জি-৭ জোটের নেতারা।
সম্মেলনের আগে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছিলো, এবার যেসব পরিকল্পনা করা হয়েছে সেগুলো সাজানো হয়েছে- রাশিয়া যেন যুদ্ধাস্ত্রের প্রয়োজনীয় যন্ত্রাংশ না পায়, নিষেধাজ্ঞা ভঙ্গ করার ফাঁক-ফোঁকরগুলো খুঁজে না পায়, রাশিয়ার জ্বালানির ওপর থেকে নির্ভরতা আরও কমানো এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় রাশিয়ার অ্যাক্সেস আরও কমানোর লক্ষ্য নিয়ে।
এছাড়া এই সম্মেলনে বিশ্বব্যাপী চীনের প্রভাব বিস্তার নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তবে এ বিষয়টি নিয়ে জোটের মধ্যে কিছুটা বিভেদ দেখা দিতে পারে। জোট নেতাদের বৈঠক শুরুর আগেই ফ্রান্সের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছিলো এই সম্মেলন যেন ‘চীন বিরোধী জি-৭’ এ পরিণত না হয়।
এছাড়া গতকাল জুমুয়াবার ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট চার্লস মাইকেল বলেছে, তাদের লক্ষ্য হলো, চীনের সঙ্গে একটি ‘স্থিতিশীল এবং গুরুত্বপূর্ণ’ সম্পর্ক বজায় রাখা।
এদিকে সম্মেলনের আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সুনাক ঘোষণা দেয় রাশিয়ার উৎপাদিত কপার, নিকেল এবং অ্যালুমিনিয়ামের ওপর নিষেধাজ্ঞা দেবে তার দেশ। ধারণা করা হচ্ছে, জি-৭ জোটও এই পদাঙ্ক অনুসরণ করবে।
এর আগে সুনাক যুক্তরাজ্যে রাশিয়ার হীরা আমদানির ওপর নিষেধাজ্ঞার কথা জানায়। যদিও তার এ ঘোষণা অনেকটা প্রতীকী বলা যায়। কারণ আগে থেকেই রুশ হীরার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে দেশটি। সূত্র: দ্য গার্ডিয়ান
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।