জি এম কাদের-চুন্নুকে বহিষ্কার করলেন রওশন এরশাদ
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ তার ক্ষমতাবলে দলটির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বহিষ্কার করেছেন। সেই সঙ্গে রওশন এরশাদ নিজেকে দলটির চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে মহাসচিব হিসেবে ঘোষণা করেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর গুলশানে নিজ বাসায় এক সভার আয়োজন করেন রওশন এরশাদ। এ সময় দলটির আগে বহিষ্কার হওয়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে নিজের পদক্ষেপ তুলে ধরে রওশন এরশাদ বলেন, সংকট নিরসনে পার্টির নেতাকর্মীদের অনুরোধে এবং পার্টির গঠনতন্ত্রের ২০/১ ধারায় বর্ণিত ক্ষমতাবলে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব থেকে জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করলাম। নেতাকর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম। পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত আমি কাজী মামুনুর রশিদকে মহাসচিবের দায়িত্ব প্রদান করলাম। তিনি সার্বিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।