জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো অর্থ আত্মসাৎ হয়নি -দুদক
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কোনো অর্থ আত্মসাৎ হয়নি প্রথমবার বললো দুদক। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) (সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগে দুদকের আইনজীবী এ কথা স্বীকার করেন।
তিনি বলেন, জিয়া অরফানেজে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে অর্থ গেলেও এখানে আত্মসাতের কোনো ঘটনাই ঘটেনি। পরে আপিল বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাসের বিরুদ্ধে খালেদা জিয়া আপিলের অনুমতি পাবেন কিনা কাল আদেশের দিন ধার্য করেন।
এর আগে গত ৪ নভেম্বর খালেদা জিয়ার আবেদনের প্রেক্ষিতে দুটি লিভ টু আপিলের ওপর শুনানির জন্য ১০ নভেম্বর দিন ঠিক করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ বিচারক রেজাউল হক।
২০১৯ সালের ১৪ মার্চ আপিল বিভাগে দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছিলো খালেদা জিয়া।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদ- দেয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।