জাহাজ ভাঙা শিল্পের আড়ালে কানাডায় অর্থপাচার
, ০৬ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দেশের কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ৬১৬ কোটি টাকা আত্মসাৎ করেছে ইসা বাদশা নামে এক ব্যবসায়ী। সে মিডল্যান্ড ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও বোর্ড অডিট কমিটির সদস্য ছিলো।
ধারণা করা হচ্ছে, জাহাজ ভাঙা শিল্পের আড়ালে এই অর্থের একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে। আর্থিক গোয়েন্দা সংস্থা-বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনটি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোহাম্মদ ইসা বাদশার স্বার্থসংশ্লিষ্ট নামে ২৬৩টি আমানত হিসাবে ২০২৩ সালের মে পর্যন্ত ৬ হাজার ২৯৯ কোটি টাকা জমা এবং ৬ হাজার ২৯৩ কোটি টাকা উত্তোলন করা হয়। তখন তার সব হিসাবে স্থিতি ছিল ৬ কোটি টাকা। আবার মোহাম্মদ ইসা বাদশার স্বার্থসংশ্লিষ্ট নামে ৬১৬ কোটি টাকার ফান্ডেড ঋণ মন্দ ঋণ হিসাবে খেলাপি এবং অবলোপন অবস্থায় রয়েছে। পাশাপাশি তার নামে ৪ কোটি ৬৩ লাখ টাকার ব্যাংক গ্যারান্টি সুবিধা বিদ্যমান রয়েছে, যা ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ফলে সন্দেহভাজন ব্যক্তি ঋণের টাকা আত্মসাৎ করে বিদেশ চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তার নামে পরিচালিত অন্যান্য সব ঋণ হিসাব ইতোমধ্যে বন্ধ করা হয়েছে। মোহাম্মদ ইসা বাদশার স্বার্থসংশ্লিষ্ট নামে ৩টি ক্রেডিট কার্ড পরিচালনার তথ্যও পাওয়া যায়।
সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে আরও জানা যায়, সন্দেহভাজন ব্যক্তি কানাডায় অবস্থান করছেন এবং ব্যাংক তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছে না। সে প্রেক্ষিতে কানাডা থেকে সন্দেহভাজন ইসা বাদশার বিষয়ে তথ্য সংগ্রহ করেছে বিএফআইইউ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)