জাহাজ নির্মাণশিল্পে বাংলাদেশের সঙ্গে যৌথ বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া
বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়া রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সায়দানী জানিয়েছেন, জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে যৌথ বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময়সভায় এ আগ্রহের কথা জানান তিনি।
আলজেরিয়া রাষ্ট্রদূত বলেন, আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ আলজেরিয়া। এলএনজিসহ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এদেশে রয়েছে বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনা।
এখানকার এলএনজি গ্যাস এবং সার ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। তাই কৃষি, শিক্ষা, ওষধি এবং সার উৎপাদন সেক্টরে বিনিয়োগ করতে বাংলাদেশি ব্যবসায়ীদের আহ্বান জানাচ্ছি। কারণ বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুবিধা দিয়ে থাকে আলজেরিয়া। এজন্য বিনিয়োগের ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপনের ওপর গুরুত্ব রয়েছে।
চট্টগ্রাম চেম্বার প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ এবং আলজেরিয়ার মধ্যে রয়েছে ধর্মীয়, সংস্কৃতি ও প্রথাগত অনেক মিল। উভয় দেশের মধ্যে রয়েছে বাণিজ্য, সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত চুক্তি।
তিনি বলেন, দেশের প্রধান বন্দরনগরী চট্টগ্রামে রয়েছে বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনা। তিনি বাংলাদেশের ১৮০ মিলিয়ন জনসংখ্যার বাজার এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার চট্টগ্রামে অবস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম মিরসরাই অর্থনৈতিক শিল্পাঞ্চলে বিভিন্ন সেক্টরে বিশেষ করে ওষধি, সার ও শিপবিল্ডিং সেক্টরে একক ও যৌথ বিনিয়োগের আহ্বান জানান।
অন্যান্য বক্তারা শিপবিল্ডিং, কৃষি, সার উৎপাদনে কাঁচামাল এবং এনার্জি খাতে সম্ভাবনার উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। একইসঙ্গে বাংলাদেশ থেকে আলজেরিয়ায় কৃষিখাতের দক্ষ জনশক্তি ও নার্স রপ্তানির ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।