জাল সার্টিফিকেট চক্র: বন্ধ দারুল ইহসান থেকেই ৪ কোটি টাকার সনদ বিক্রি
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৭ মে, ২০২৩ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। এমনকি ভর্তি হওয়ার বয়স পেরিয়ে গেলেও সমস্যা নেই। শুধু টাকা দিলেই মিলত দেশের যে কোনো শিক্ষা বোর্ড বা নামিদামি বিশ্ববিদ্যালয়ের সনদ। এই জাল সনদগুলো যুক্ত হয়ে যেতো ওইসব বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও। যে কোনো ধরনের যাচাইয়েও আসল বলে টিকে যেত সনদ।
এমন একটি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে বন্ধ হয়ে যাওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের এক পরিচালকও রয়েছেন। ওই বিশ্ববিদ্যালয়টির নামেই ৪ কোটি টাকার সনদ বিক্রি করা হয়েছে বলে ডিবির জিজ্ঞাসাবাদে জানিয়েছেন চক্রের সদস্যরা। এছাড়া দেশের কয়েকটি শিক্ষা বোর্ড ও বিশ্বদ্যিালয়ে জাল সনদ চক্রের নেটওয়ার্ক থাকার তথ্যও মিলেছে।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চক্রে শিক্ষা বোর্ড ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ডজনের বেশি কর্মকর্তার সম্পৃক্ততার বিষয়টিও। তারাই মূলত অনলাইন সার্ভারে জাল সনদগুলো অন্তর্ভুক্ত করে আসছিলেন। ৬-৭ বছর ধরে এসব কর্মকান্ড চালানো চক্রটি এ পর্যন্ত ৪ কোটি টাকার সনদ বিক্রি করেছে বলে ডিবির জিজ্ঞাসাবাদে জানিয়েছে। ৫০-১০০ টাকা খরচ করে বানানো একেকটি সার্টিফিকেট এক লাখ টাকা থেকে চার লাখ টাকায় বিক্রি করতেন তারা। এ রকম ১ হাজার জাল সনদ বিক্রির কথা গোয়েন্দাদের কাছে স্বীকার করেছে চক্রটি। ওইসব সনদ ব্যবহার করে এক হাজার জন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। তবে কে কোথায় চাকরিরত, সে তথ্য এখনও গোয়েন্দাদের হাতে আসেনি বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, অনেকদিন ধরেই এই চক্র টাকার বিনিময়ে চলমান ও বন্ধ হয়ে যাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট, বিভিন্ন বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট বিক্রয় করছিল বলে তথ্য পায় গোয়েন্দা পুলিশ।
চক্রটি দুই ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত উল্লেখ করে গোয়েন্দা কর্মকর্তারা বলেন, কোনো ধরনের ভেরিফিকেশন হবে না এরকম সার্টিফিকেট, মার্কশিট, প্রশংসাপত্র সরবরাহ করতো চক্রটি। যেসব বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এখন আর নেই, সেসব বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন নামিদামি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট জাল করে বিভিন্ন লোকজনের কাছে সরবরাহ করতো। এটির জন্য প্রতি গ্রাহকের কাছ থেকে তারা ৫০ হাজার থেকে ১ লাখ টাকা করে নিতো। দেশে-বিদেশে অনলাইনে ভেরিফিকেশন হবে, এরকম মার্কশিট সার্টিফিকেটও সরবরাহ করতো চক্রের সদস্যরা। এ ধরনের সার্টিফিকেট গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য ১ থেকে ৪ লাখ টাকা করে নিতো চক্রটি। এতে জড়িত রয়েছে বিভিন্ন নামিদামি বিশ্ববিদ্যালয়ের অনেক অসাধু কর্মকর্তাও। বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের নজরদারিতে রাখা হয়েছে।
গোয়েন্দা কর্মকর্তারা বলেন, সার্টিফিকেট ও মার্কশিটগুলো বোর্ড এবং বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা মূল কাগজ দিয়েই তৈরি করা হয়। সেগুলোকে কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে অন্তর্ভুক্ত করা হয়, যাতে অনলাইন ভেরিফিকেশনে সত্যতা মেলে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












