জাম্বুরা খাওয়ার উপকারিতা
আল ইহসান ডেস্ক:
দেশি ফলের মধ্যে অন্যতম পরিচিত ফল হলো জাম্বুরা। টক-মিষ্টি স্বাদের রসালো এই ফলের রয়েছে অনেক গুণ। ভিটামিন সি এবং ফাইবারের একটি চমৎকার উৎস এই জাম্বুরা, যা ওজন এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এতে থাকা উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রীর কারণে তা আমাদের শরীরে অ্যান্টি-এজিং প্রভাব প্রয়োগ করে। ফলে চেহারায় বার্ধক্যের ছাপ দেরিতে পড়ে।
জাম্বুরা প্রচুর পুষ্টিগুণে ভরপুর। সাইট্রাস জাতীয় এই ফলের বিভিন্ন উপকারিতা উঠে এসেছে একাধিক গবেষণায়। এই ফল কেবল সুস্বাদুই নয়, এটি হৃদরোগকে দূরে রাখতে কাজ করে, লিভারের কার্যকারিতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বার্ধক্য বিরোধী বৈশিষ্ট্যও রাখে। এমনটাই বলছেন পুষ্টিবিদরা। ফাইবার, ভিটামিন সি এবং আয়রন এবং পটাসিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি রয়েছে এই ফলে। চলুন জেনে নেওয়া যাক, জাম্বুরার স্বাস্থ্য উপকারিতা-
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে:
জাম্বুরায় থাকে উচ্চ মাত্রার পটাসিয়াম। ফলে এটি স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে। এটি কার্ডিয়াক পেশী কার্যকারিতার প্রচারে কাজ করে, খারাপ এলডিএল কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং স্বাভাবিকভাবেই ভালোএইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়ায়।
লিভার ভালো রাখে:
নারিনজেনিন এবং নারিনগিনের মতো শক্তিশালী ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে জাম্বুরায়। যে কারণে এই ফল খেলে তা লিভারকে ফ্রি র্যাডিক্যাল টক্সিন থেকে রক্ষা করতে বিস্ময়করভাবে কাজ করে। যার ফলে হেপাটিক অবক্ষয় রোধ হয়।
তারুণ্য ধরে রাখে:
উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের কারণে জাম্বুরা অ্যান্টি-এজিং প্রভাব প্রয়োগ করতে পারে। ভিটামিন সি সহ অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকারক ফ্রি র্যাডিকেলের কারণে ত্বকের ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করে। যা আপনার ত্বকে আরও তারুণ্য বজায় রাখতে সহায়তা করে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।