জাপা নেতাকর্মীদের সঙ্গে আজ মতবিনিময় করবেন রওশন এরশাদ
জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। আজ রোববার রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রওশন এরশাদের মুখপাত্রের বিশেষ সহকারী কাজী লুৎফুল কবীরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়ে পরা জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীদের আহ্বানে সাড়া দিয়েছেন রওশন এরশাদ। দলীয় প্রার্থী ও তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এতে দলের শীর্ষনেতারাও অংশ নেবেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।