জাপানে রেকর্ড উচ্চতায় সরকারি ঋণ
আল ইহসান ডেস্ক:
জাপানের সরকারি ঋণের পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা প্রথমবার ১ হাজার ৩০০ ট্রিলিয়ন ইয়েনের ঘর অতিক্রম করল। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে পূর্ব এশিয়ার দেশটির অর্থ মন্ত্রণালয়। খবর জাপান টুডে।
প্রতিবেদন অনুসারে, জুনের শেষ নাগাদ জাপান সরকারের নেয়া ঋণের পরিমাণ ছিল ১ হাজার ৩১১.শূন্য ৪ ট্রিলিয়ন ইয়েন বা ৯ ট্রিলিয়ন ডলার। বিশ্লেষকরা বলছে, ঋণ নেয়ার এ বাড়বাড়ন্ত অবস্থা দেশটির অর্থনৈতিক অবনতির চিত্র তুলে ধরেছে।
পরিসংখ্যান অনুসারে, তিন মাস আগে অর্থাৎ মার্চের তুলনায় জাপানে ঋণ বেড়েছে ১৩.৮৮ ট্রিলিয়ন ইয়েন। সরকারি দেনা বৃদ্ধির পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে দেশটির মূল্যস্ফীতি। কারণ মূল্য চাপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করতে বিভিন্ন সহযোগিতামূলক পদক্ষেপ নিয়েছে টোকিও, এর প্রভাব পড়েছে সরকারি ঋণে।
বর্তমানে জাপানের অর্থনীতির আকার প্রায় ৬০০ ট্রিলিয়ন ইয়েন। অর্থাৎ সরকারি ঋণের পরিমাণ অর্থনীতির আকারের দ্বিগুণকে ছাড়িয়ে গেছে।
অর্থনীতির গতি ফেরাতে জাপান সরকার সম্প্রতি একাধিক উদ্যোগ নিয়েছে। ধাপে ধাপে সুদহার বাড়ানোর ঘোষণা দিয়েছে ব্যাংক অব জাপান। এরই মধ্যে সেই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়েছে। এছাড়া সরকারি বন্ড কেনার ক্ষেত্রে কাটছাঁট এনেছে। মূলত মূল্যস্ফীতি ২ শতাংশে স্থিতিশীল করতে পদক্ষেপ নিয়ে এগোচ্ছে দেশটি।
সুদহার বাড়ার কারণে জাপানে পারিবারিক ও ব্যবসায়িক ঋণ এবং সরকারের উচ্চতর ঋণ বাবদ খরচ আগের তুলনায় বাড়বে। এর আগে জুন পর্যন্ত অর্থনীতি সহজীকরণ নীতিতে সরকারের বকেয়া ঋণে সাহায্য করেছে ব্যাংক অব জাপান। এ সময় প্রায় অর্ধেক বন্ড মালিকানায় নেয় কেন্দ্রীয় ব্যাংক।
দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, মার্চের পর ৩.শূন্য ৩ ট্রিলিয়ন ইয়েন বেড়ে জুন নাগাদ সরকারি বন্ডের মূল্য দাঁড়ায় ১ হাজার ১৬০.১৪ ট্রিলিয়ন ইয়েন। অন্যদিকে সাধারণ বন্ড ৫.৯১ ট্রিলিয়ন ইয়েন বেড়ে হয়েছে ১ হাজার ৫৯.৫৬ ট্রিলিয়ন ইয়েন।
জাপান কভিড-১৯ গযব ও চলমান জীবনযাত্রার ব্যয়-সংকট থেকে উত্তরণের জন্য আর্থিক ব্যয় বাড়িয়েছে জাপান। এতে আংশিক কারণ হিসেবে কাজ করেছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ। ওই সময়ে জ্বালানির দাম হঠাৎ বেড়ে যায়। জাপান সরকারের যখন ব্যয় কমানোর প্রচেষ্টা চলছে, তখন বার্ষিক সরকারি ব্যয়ের প্রায় এক-তৃতীয়াংশের জন্য ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।