জাপানে বন্ধ হয়ে যাচ্ছে অনেক সুপারমার্কেট
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
জাপানের জনসংখ্যা হ্রাস এবং বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় অনেক সুপারমার্কেট বন্ধ হয়ে যাচ্ছে। এতে দেশটির বয়স্ক মানুষরা প্রয়োজনীয় মুদি ও দৈনন্দিনের পণ্য কিনতে অসুবিধায় পড়ছে।
এদিকে সুপারমার্কেটের অপারেটররা জনসংখ্যা হ্রাস ও অন্যান্য কারণে গ্রাহক কমে যাচ্ছে বলে অভিযোগ করেছে। টোকিওভিত্তিক এনএইচকে নিউজ জানিয়েছে, ব্যাবসায়িক সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে, কিছু দোকান নতুন ব্যবস্থাপনা খুঁজছে, অনেকের উত্তরসূরির অভাব রয়েছে।
জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের নীতি গবেষণা ইনস্টিটিউটের সমীক্ষা অনুসারে, জাপানের ৮.২ মিলিয়নেরও বেশি বয়স্ক ব্যক্তি, যাদের বয়স ৬৫ বা তার বেশি, তাদের প্রায় এক-চতুর্থাংশ কেনাকাটায় সমস্যার মুখোমুখি হচ্ছে।
দক্ষিণ জাপানের টোটোরি প্রদেশে বসবাসকারী ৮৫ বছর বয়সী এক নারী পায়ে আঘাত পেয়েছে। ফলে সে সুপারমার্কেটে হাঁটতে পারছে না। সে এখন মুদি পণ্য কেনাকাটার জন্য তার পরিবারের সদস্যদের সহায়তার ওপর নির্ভর করে।
এই পরিস্থিতিতে প্রাদেশিক পৌরসভাগুলো মুদির ভ্রাম্যমাণ ট্রাকগুলোর প্রচারের এবং দূরবর্তী সুপারমার্কেটে পৌঁছনোর জন্য বাসের পরিষেবা দেওয়ার চেষ্টা করছে।
২০২০ সালের হিসাবে জাপানের জনসংখ্যা ১২৬.১৫ মিলিয়ন, যা ২০৫৬ সালে ১০০ মিলিয়নের নিচে নেমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ৬৫ বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ২০৪৩ সালে ৩৯.৫৩ মিলিয়নে উন্নীত হওয়ার পর ২০৭০ সালে ৩৩.৬৭ মিলিয়নে নামবে বলে অনুমান করা হচ্ছে। সেই হিসাবে ২০৭০ সালে এ বয়সের মানুষের সংখ্যা দাঁড়াবে জনসংখ্যার ৩৮.৭ শতাংশে।
ফলে সামাজিক নিরাপত্তা ব্যয় অনেক বেড়ে যাবে।
উল্লেখ্য, জাপানের জনসংখ্যা এক বছর আগের থেকে ২০২২ সালে পাঁচ লাখ ৫৬ হাজার কমে ১২৪.৯ মিলিয়নে দাঁড়িয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)