জাপানে উদ্বেগজনক হারে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়াল রোগ
বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছে, জাপানে বিপজ্জনক ব্যাকটেরিয়াল রোগের হার উদ্বেগজনক হারে বাড়ছে। দেশটির কর্মকর্তারা এর কারণ বের করতে হিমশিম খাচ্ছে।
আশঙ্কা করা হচ্ছে ২০২৪ সালে আক্রান্তের হার গত বছরের রেকর্ড সংখ্যাকে ছাড়িয়ে যাবে। গ্রুপ এ স্ট্রেপ্টোকোকাল রোগের এই প্রাণঘাতী ধরনটি আরও বাড়তে থাকবে বলে উদ্বেগ বাড়ছে।
জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশাস ডিজিজেস (এনআইআইডি) জানিয়েছে, স্ট্রেপ্টোকোকালের ফুলমিনান্ট (তীব্র ও আকস্মিক) রূপগুলোর পিছনে প্রক্রিয়া সম্পর্কিত অনেকগুলো অজানা কারণ রয়েছে এবং আমরা সেগুলো ব্যাখ্যা করার মতো পর্যায়ে নেই।
এনআইআইডি’র প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে এই রোগে ৯৪১ জন আক্রান্ত হয়। কিন্তু ২০২৪ সালের প্রথম দুই মাসেই ৩৭৮টি সংক্রমণের খবর রেকর্ড করা হয়েছে।
যখন বিবেচনা করা হয় এই রোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে বয়স্করা, তখন দেখা গেছে গ্রুপ এ স্ট্রেইনের কারণে ৫০ বছরের নিচের বয়সীদের মৃত্যু হার বেশি।
এই রোগের জন্য মূলত স্ট্রেপ্টোকোকাস পাইজেনেস নামক ব্যাকটেরিয়া বাহক, যা সাধারণত স্ট্রেপ এ নামে পরিচিত। এরোগের অন্যতম লক্ষণ হলো গলা ব্যথা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।